ক্রীড়া প্রতিবেদক: চট্টগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে ঝিমিয়ে পড়া উপজেলা পর্যায়ের খেলাধুলার মানোন্নয়ন ও প্রসারের লক্ষ্যে উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে মতবিনিময় সভা আজ মঙ্গলবার (১২ মার্চ) নগরীর সার্কিট হাউজে চট্টগ্রামের জেলা প্রশাসক ও সিজেকেএস সভাপতি আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীন, যুগ্ম-সম্পাদকমঅহীদ সিরাজ চৌধুরী স্বপন।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক আগামী ১ মাসের মধ্যে ১৫টি উপজেলা ক্রীড়া সংস্থার খেলাধূলা আয়োজনের জন্য ক্রীড়াপঞ্জী প্রণয়ন, উপজেলা ক্রীড়া সংস্থার ৩ মাস অন্তর একটি সভা আয়োজন করা, উপজেলা ক্রীড়া সংস্থার কার্যালয় স্থাপন, সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরের ব্যাংক একাউন্ট খোলা, প্রতি মৌসুমে কমপক্ষে ৪টি খেলার লীগ, টুর্নামেন্ট, প্রশিক্ষণের ব্যবস্থা করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন এবং এক মাস পর গৃহীত সিদ্ধান্ত সমূহের অগ্রগতির বিষয়ে আরেকটি সভা অনুষ্ঠিত হবে।
Exchange of views with the District Commissioner on the development and promotion of sports
ইংরেজী ভার্সনে পড়ুনঃ https://thecrimebd.net/english/news/13676/
সিজেকেএস এর সাধারণ সম্পাদক ক্রীড়াপঞ্জী প্রণয়ন করে নিয়মিত লীগ টুর্ণামেন্ট আয়োজন করলে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদানের আশ্বস্থ করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: সাদি উর রহিম চ্যাদিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: আবদুল মালেক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মামুনুর রহমান ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত, শাহীদ ইশরাক।
বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মো: ইগমুল হাসান, পটিয়া উপজেলা নির্বাহী অফিসার মো: আলাউদ্দীন ভুঞা জনী, সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার মিল্টন বিশ্বাস, আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার মো: ইশতিয়াক ইমন, মিরশ্বরাই উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন, কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার মাসুমা জান্নাত, সীতাকুন্ড উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলাম, সীতাকুন্ড উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক প্রদীপ ভট্টাচার্য, বোয়ালখালী উপজেলার ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, ফটিকছড়ি উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাসির উদ্দীন, সাতকানিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কুতুব উদ্দীন চৌধুরী, পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নুরুল করিম, কর্ণফুলী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সেলিম হক, বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাফর ইকবাল, রাঙ্গুনিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বদিউল খায়ের লিটন, চৌধুরী, সন্দীপ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলাউদ্দীন বেদন, মিরশ^রাই উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কামরুল আহসান হাবিব প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন ১৫টি উপজেলার নির্বাহী অফিসারগণ ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকবৃন্দ।




