ক্রীড়া প্রতিবেদক: চট্টগ্রাম জেলা মহিলা ক্রীড়া সংস্থা আয়োজিত দুই দিনব্যাপী স্কুল ছাত্রীদের ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগীতা ২০২৪ শেষ হয়েছে।আজ সোমবার (১১ মার্চ) বিকালে নগরের রাইফেল ক্লাব জিমনেসিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আ জ ম নাসির উদ্দীন।
সংস্থার সদস্য সাহেদা বেগম এর সঞ্চলনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংস্থার সাধারণ সম্পাদিকা রেজিয়া বেগম ছবি।
বক্তব্য রাখেন সিজেকেএস এর যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম।
Chittagong District Women’s Sports Association Badminton and Table Tennis Competition completed
ইংরেজী ভার্সনে পড়ুনঃ https://thecrimebd.net/english/news/13636/
উপস্থিত ছিলেন সংস্থার সহ-সভানেত্রী রেখা আলম চৌধুরী, আন্জুমান আরা বেগম, সাজেদা নাসরিন সদস্য হিসেবে উপস্থিত ছিলেন অজন্তা বড়ুয়া, মেহের নিগার, জয়শ্রী সেন, ও গুলশান আরা ও সিজেকেএস কাউন্সিলর হারুন অর রশীদ।
চট্টগ্রামের ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১৩০ জন ছাত্রী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে।
প্রতিযোগীতার ব্যাডমিন্টন এককে চ্যাম্পিয়ন চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এর ছাত্রী ফারিহা ফাইরুজ জামান ও রানার্সআপ ফুলকি সহজ পাঠ এর ছাত্রী রিহমা ফেরদৌস। ব্যাডমিন্টন দ্বৈতে চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও ক্যান্টমেন্ট ইংলিশ স্কুল রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে ।
টেবিল টেনিস এককে কুসুম কুমারী সিটি কর্পোরেশন বালিকা বিদ্যালয়ের ছাত্রী তূর্ণামনি চ্যাম্পিয়ন ও মির্জা আহমেদ ইস্পাহানি স্কুলের ছাত্রী সাবিকুন নাহার রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে।




