প্রেস বিজ্ঞপ্তি: সামাজিক অবক্ষয় রুখতে খেলাঘর আন্দোলনের বিকল্প নাই। নতুন প্রজন্ম শিশু-কিশোরদের বাঙালি সংস্কৃতি চর্চায় উৎসাহিত করতে হলে পাড়ায় মহল্লায় নতুন নতুন খেলাঘর এর শাখা গড়ে তুলতে হবে। আজকের শিশুরা একদিন মানবিক মানুষ হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে এগিয়ে আসবে।

গতকাল বুধবার (০৬ মার্চ) বিকাল ৪টায় জাতীয় শিশু কিশোর সংগঠন খেলাঘর এর শাখা বাড়বকুন্ডস্থ নীপবন খেলাঘর আসরের উদ্যোগে বাড়বকুন্ড স্কুল এন্ড কলেজ মিলনায়তনে স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক বাবু বিজয় কুমার দেব এর সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোরশেদুল আলম চৌধুরী, খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটির সাংগঠনিক সম্পাদক তপন মজুমদার ও মেঘমল্লার খেলাঘর আসরের সহ-সভাপতি জাহিদুল ইসলাম চৌধুরী বিটু, উক্ত সভায় বক্তব্য রাখেন শিক্ষক টিপু সুলতান, শিক্ষিকা ওমি সাহা, শিক্ষিকা শাহীন সুলতানা, আবুল খায়ের শিমুল, মেজবাহ উদ্দিন রিয়াদ, জাওয়াজ উদ্দিন, ইমন দাশ, সৈকত সাহা, ইমাজবীর হাসান রাফি, শহিদ রিদওয়ান, আকাশ দাশ, অপূর্ব দাশ, সীমান্ত দাশ, প্রমূখ।

বাঙ্গালীর চিন্তা-চেতনায় মননে ও মেধায় মুক্তিযুদ্ধের চেতনার বীজ বপন করতে নীপবন খেলাঘর আসর নিয়মিত সাপ্তাহিক আসর কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত হয়েছে।

প্রতি শনিবার সকাল ১০ টায় বাড়বকুণ্ড স্কুল এন্ড কলেজে আসরের কার্যক্রম পরিচালিত হবে। উক্ত সভায় সর্বসম্মতিক্রমে শিক্ষক বিজয় কুমার দেব কে আহ্বায়ক এবং মোঃ মেজবাহ উদ্দিন রিয়াদকে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।