ক্রীড়া প্রতিবেদক: চট্টগ্রাম আঞ্চলিক ক্রিকেট সংস্থা চট্টগ্রাম বিভাগের ক্রিকেট পরিচালনা, উন্নয়ণ ও নতুন খেলোয়াড় সৃষ্ঠির লক্ষ্যে ৬ মার্চ থেকে শুরু করছে সম্ভবনাময় ও প্রতিভাবান নতুন ক্রিকেটার অন্বেষণ করে দীর্ঘমেয়াদী প্রশিক্ষনের মাধ্যমে জাতীয় পর্যায়ের ক্রিকেটার তৈরীর কর্মসুচী ” আগামীর ক্রিকেটারের খোঁজে চট্টগ্রাম বিভাগ কর্মসুচী ”।
সোমবার (০৪ মার্চ) সকালে নগরের এম এ আজিজ স্টেডিয়াম মিলনায়তনে চট্টগ্রাম আঞ্চলিক ক্রিকেট সংস্থা আয়োজিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে এই বিষয়ে সাংবাদিকদের অবগত করা হয়।
সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন চট্টগ্রাম আঞ্চলকি ক্রিকেট সংস্থার আহবায়ক আ জ ম নাছির উদ্দিন, সদস্য সচিব সিরাজুদ্দিন মোহাম্মদ আলমগীর ও সদস্য আলী আব্বাস।
সাংবাদকি সম্মলেনে জানানো হয়, আগামী ৬ মার্চ কুমিল্লাস্থ ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শুরু হবে খেলোয়াড় বাচাই পর্ব। পরবর্তীতে ৭ মার্চ ব্রাম্মনবাডিয়া নিয়াজ মোহাম্মদ স্টেডিয়াম, ৯ মার্চ কক্সবাজার বীর শ্রেষ্ঠ স্টেডিয়াম, ১০ বান্দরবান জেলা স্টেডিয়াম, ১১ মার্চ রাঙ্গামাটি চিং হ্লা মং চৌধুরী স্টেডিয়াম, ১২ মার্চ খাগড়াছড়ি জেলা স্টেডিয়াম, ১৫ মার্চ চাঁদপুর ও লক্ষীপুর জেলা স্টেডিয়াম, ১৭ মার্চ নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়াম, ১৮ মার্চ ফেনী শহীদ আবদুস সালাম স্টেডিয়াম ও ১৯ মার্চ সর্বশেষ ১৯ মার্চ চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে খেলোয়াড় বাঁচাই কার্যক্রম অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য ২০২৩ সালের শুরুতে বিসিবি নির্বাহী কমিটির সভায় অনুমেদন প্রাপ্ত হয়ে ১৩ সদস্য বিশিষ্ট এডহক কমিটি নিয়ে যাত্রা শুরু করেন চট্টগ্রাম আন্ছলিক ক্রিকেট সংস্থা। এই আয়োজনের মাধ্যমে দেশব্যাপী গঠিত সংস্থাগুলোর মধ্যে চট্টগ্রামই প্রথম কার্যক্রম শুরু করতে যাচ্ছে।
সাংবাদিক সম্মেলনে জানানো হয়, টি- ২০ ক্রিকেট সহ ক্রিকেটের অনেক উল্লেখযোগ্য কার্যক্রম শুরু হয় এই চট্টগ্রাম থেকেই। এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম বিভাগের ক্রিকেট পরিচালনা ,উন্নয়ণ ও নতুন খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যে গঠিত এই সংস্থা সম্ভাবনাময় ও প্রতিভাবান নতুন ক্রিকেটার অন্বেষণ করে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের মাধ্যমে ” আগামীর ক্রিকেটারের খোঁজে চট্টগ্রাম বিভাগ ” প্রতিপাদ্য নিয়ে জাতীয় পর্যায়ে ক্রিকেট খেলোয়াড় তৈরির এক মহাপরিকল্পনা গ্রহন করেছে।
চট্টগ্রাম বিভাগের ১১টি জেলার ১৫ থেকে ১৭ বছর বয়সের ক্রিকেট খেলোয়াড় বাচাই কার্যক্রম শুরু হবে ৬ মার্চ। বাছাই কার্যক্রমে অংশগ্রহণকারী খেলোয়াড়দের জন্মসনদ, পিএসসি ও জেএসসি পরীক্ষার সনদের মাধ্যমে বয়স যাচাই করা হবে। প্রতিটি জেলায় বাছাই কার্যক্রমের পূর্বেই রেজিস্ট্রেশন ফর্ম প্রূান করা হবে যা জেলা ক্রীড়া সংস্থার তত্বাবধানে বিতরণ করা হবে। বাছাই কার্যক্রম পরিচালনা জন্য সংস্থার পক্ষ থেকে প্রতিটি জেলাকে বিশ হাজার টাকা করে প্রদান করা হবে।




