ক্রীড়া প্রতিবেদক: জমজমাট লড়াইয়ে জয়লাভের মধ্যে দিয়ে সিকো কর্পোরেট কাপ ক্রিকেটে সিকো গ্রুপ ও ফুটবলে বনফুল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় গৌরব অর্জন করেছে।আজ শনিবার (০২ মার্চ) রাতে সিকো এরিনায় অনুষ্ঠিত হয় ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণ।
রাতে প্রথমে অনুষ্ঠিত সিকো কর্পোরেট কাপ ক্রিকেটের ফাইনালে সিকো গ্রুপ এবং বিএস গ্রুপের হাড্ডাহাড্ডি লড়াইয়ে ম্যাচের ফলাফল আসে সিকো গ্রুপের পক্ষে। সিকো গ্রুপ জয় পায় ১ রানে। টসে জিতে ফিল্ডিংয়ে যায় বিএস গ্রুপ। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করলেও দলীয় ৪৬ রানে দুই উইকেট হারায় সিকো গ্রুপ। নতুন করে সামিনকে নিয়ে জুটি গড়েন ওপেনার আবির। এই জুটিতে দলীয় রান ৯১ রানে গড়ায়। এরপর সামিন ফিরলে এই জুটি ভাঙে। আবারও আরিফ-আবির জুটি দায়িত্ব কাঁধে তুলে নিলেও এই জুটিও ভেঙে যায়। শেষ দিকে সাজিদকে নিয়ে ইনিংস শেষ করেন আবির। অপরাজিত ৭৬ রান করে মাঠ ছাড়েন তিনি। সিকো গ্রুপ ৪ উইকেট হারিয়ে ১৩১ রানের সংগ্রহ পায়।
জবাবে ব্যাট করতে নেমে দলীয় ২৫ রানে প্রথম উইকেট হারায় বিএস গ্রুপ। এরপর জুটি গড়ার চেষ্টায়ও ব্যর্থ হন বিএস গ্রুপের ব্যাটাররা। খুব দ্রুত আরও তিনটি উইকেট পড়ে যায়। শেষ দিকে জিসুন- তৌহিদ জুটি গড়লেও জয়ের লক্ষ্যে পৌঁছাতে পারেনি বিএস গ্রুপ। বিএস গ্রুপের ইনিংস থামে ১৩০ রানে। সিকো গ্রুপ ১ রানে জয় পায়।
স্কোরকার্ড : সিকো গ্রুপ: ১৩১/৪(৮ ওভার) আবির ৭৬(২৪), সামিন ১২(১০) জিসুন ২/৩৫।
বিএস গ্রুপ: ১৩০/৪(৮ ওভার) সামিন ৩২(১৪), জিসুন ৪০(১৩) সাজিদ ২/৩ম্যান অব দ্য ফাইনাল এবং ম্যান অব দ্য টুর্নামেন্ট: আবির (সিকো গ্রুপ)।
পরে অনুষ্ঠিত সিকো কর্পোরেট কাপের ফুটবল ফাইনালে সিকো গ্রুপ এবং বনফুল গ্রুপের হাড্ডাহাড্ডি লড়াইয়ে বনফুল ৩-০ গোলে জয় পেয়েছে। শনিবার বনফুল এবং সিকো গ্রুপের মধ্যকার ম্যাচে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিলো বনফুল। দুর্দান্ত ডিফেন্স আর দুর্দান্ত সব ট্যাকটিকসে এগিয়ে যাচ্ছি দু’দল। বনফুলের রক্ষণভাগ ভেদ করে কোন গোলই তাদের জালে জড়াতে পারেনি সিকো গ্রুপ।
দ্বিতীয়ার্ধে আবারও শুরু হয় চোর-পুলিশের খেলা। তবে সব ছাড়িয়ে আবারও বনফুলের এট্যাক সিকোর জালে। দ্বিতীয়ার্ধে আরও ২টি গোল যোগ হয়। যার ফলে ৩-০ তে দাঁড়ায় সমীকরণ। শেষ কিছু মিনিটে সিকো গ্রুপ আর ঘুরে দাঁড়াতে পারেনি। যদিও সর্বাত্মক চেষ্টা ছিলো। সবশেষে ৩-০ তে সমীকরণ শেষ হয়। বনফুল জয় পায়।
ম্যান অব দ্য ফাইনাল: সাইফুল এবং ম্যান অব দ্য টুর্নামেন্ট: জায়নুল (বনফুল)।




