ক্রীড়া প্রতিবেদক: সিকো কর্পোরেট কাপ ফুটবলের ফাইনালে উঠেছে সিকো গ্রুপ ও বনফুল। সেমিফাইনালে বনফুল-পিএইচপিকে এবং সিকো-নিটমুনকে পরাজিত করে দল দুটি ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। আজ শুক্রবার (০১মার্চ) শুক্রবার সিকো কর্পোরেট কাপের ফুটবল পর্বের সেমিফাইনাল অনুষ্ঠিত হয়।
ম্যাচে বনফুল এবং পিএইচপি গ্রুপের মধ্যকার ম্যাচে পিএইচপিকে ৩-১ গোলে পরাজিত করেছে বনফুলকে। ম্যাচের প্রথমার্ধে বনফুল ২-১ গোলে এগিয়ে ছিলো। শেষার্ধে বনফুল আরও এক গোল দেয়। শেষ পর্যন্ত ৩-১ এ ম্যাচের ফলাফল শেষ হয়। বনফুলের ম্যাচ সেরা হন লিমন।
দ্বিতীয় সেমিফাইনালে সিকো গ্রুপ এবং নিটমুনের মধ্যকার ম্যাচে সিকো গ্রুপ ২-১ এ নিটমুনকে পরাজিত করেছে। প্রথমার্ধে সিকো ১-০তে এগিয়ে ছিলো। দ্বিতীয়ার্ধে সিকো আরও ১ গোল দেয়। এবং নিটমুনও এক গোল দেয়। শেষ পর্যন্ত ফলাফল ২-১ এ শেষ হয়। সিকো জয় পায়। ম্যাচ সেরা হন সাইফ।
এর আগে বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) ক্রিকেটের প্রথম কোয়ালিফায়ারে বিএস গ্রুপকে ৭ উইকেটে পরাজিত করেছে সিকো গ্রুপ। শুরুতে টসে জিতে ফিল্ডিং নেয় সিকো। ব্যাট করতে নেমে ১১০ রানের টার্গেট দেয় বিএস গ্রুপ। জবাবে ব্যাট করতে নেমে সাত উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় সিকো।
২ মার্চ ক্রিকেট এবং ফুটবলের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।




