ক্রীড়া প্রতিবেদক: হ্যান্ডবল একাডেমী চট্টগ্রাম এর ব্যবস্থাপনায় ইস্পাহানি গ্রুপ অব কোম্পানিজের পৃস্টপোষকতায় ইস্পাহানি স্কুল হ্যান্ডবল টূর্নামেন্ট-২০২৪ (বালক- বালিকা) শুরু হয়েছে। আজ বুধবার (২৮ ফেব্রুয়ারী) বিকালে টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন লে: কর্নেল মোহাম্মদ মঈনুল ইসলাম (অব:) অধ্যক্ষ চট্টগ্রাম ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজ।
বিশেষ অতিথি ছিলেন নুর নবী উইং ম্যানেজার ইস্পাহানি টি লিমিটেড ও আহমেদ শাহীন আলরাজি, উপাধ্যক্ষ, ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজ চট্টগ্রাম সাথে ছিলেন হ্যান্ডবল একাডেমী চট্টগ্রামের সাধারণ সম্পাদক মোহাম্মদ মারুফ।
অনুষ্ঠান পরিচালনা করেন জনার্দ্দন দেবনাথ ও সপ্তর্ষি বড়ুয়া।
উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুলের ক্রীড়া শিক্ষকবৃন্দ, টূর্নামেন্ট কমিটির প্রধান সন্বনয়ক তানজিনা রহমান, মাসুদ বাবু, মোহাম্মদ সোহেল হোসেন,এহসানুল ইসলাম সুজন,মাসুম রেজা,আপেল মাহমুদ,মো:সাইফুল ইসলাম,আরমান রহমান, লালত্নান সাং বং,লং গাং মোরু, রুবেন ত্রিপুরা, রুবেল দাশ,অনিক দাশ।
বালক ১১টা বালিকা ০৮টা স্কুল দল নিয়ে পরিচালিত প্রথম খেলায় : সিএমপি স্কুল এন্ড কলেজ ১৬-০৫ গোলে ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজকে পরাজিত করেন। সর্বোচ্চ গোল করেন তানজিরুল রহমান-০৭।
দ্বিতীয় খেলায় চট্রগ্রাম সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় পরাজিত করে ক্যান্টমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজ ৬-০২ গোলে। সর্বোচ্চ গোলদাতা জেরিন-০৩।
তৃতীয় খেলায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বালিকা উচ্চ বনাম ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজ কে ৩-০১ গোলে পরাজিত করে। সর্বোচ্চ গোলদাতা- মুসকান-০২।




