ক্রীড়া প্রতিবেদক: আগামীকাল বুধবার থেকে নগরীতে শুরু হচ্ছে ইস্পাহানি স্কুল হ্যান্ডবল টুর্ণামেন্ট – ২০২৪ (বালক/বালিকা)। আজ মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী) দুপুর আড়াইটায় ইস্পাহানি স্কুল এন্ড কলেজ ইনডোর মাঠে হ্যান্ডবল একাডেমি চট্টগ্রামের ব্যবস্থাপনায় ও ইস্পাহানি গ্রুপ কোম্পানীজ এর পৃষ্টপেষকতায় অনুষ্টিত টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করবেন ইস্পাহানি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লেঃ কর্নেল (অবঃ)মোহাম্মদ মঈনুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইস্পাহানি টি লিমিটেডের উইং ম্যানেজার নুর নবী। টুর্ণামেন্টের উদ্বোধন পূর্ব সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে হ্যান্ডবল একাডেমি চট্টগ্রামের সাধারণ সম্পাদক মোহাম্মদ মারুফ।

সাংবাদিক সম্মেলনে জানানো হয়, মোট ২০টি স্কুল দল (বালক/বালিকা) এবারের টুর্ণামেন্টে অংশগ্রহন করছেন। তার মধ্যে বালক – ১১ ও বালিকা – ৯ টা।

সাংবাদিক সম্মেলনে আরও জানানো হয়, আয়োজদের পক্ষ থেকে টুর্ণামেন্টে অংশ গ্রহনকারী দল সমুহকে জার্সি, প্যান্ট ও বল, ফাইনালে অংশগ্রহনকারী খেলোয়াড়দের ক্রেস্ট ও সার্টিফিকেট এবং চ্যাম্পিয়ন ও রানাসআপ দলকে ট্রপিসহ নগদ অর্থ প্রদান করা হবে।

সাংবাদিক সম্মেলনে আরও উপস্থিত ছিলেন টুর্ণামেন্টের প্রধান সমন্বয়ক তানজিদা রহমান, সমন্বয়ক মাসুদ বাবু, আহসানুল ইসলাম সুজন, আপেল মাহমুদ, সুমন সাহা, মোহাম্মদ সোহেল হাসান, সাইফুল আলম, লালত্মান সাংবম,লংগন মুরং ও রুবেন।

বালক ও বালিকা ৪ গ্রুপে লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত টুর্ণামেন্টের উদ্বোধনী দিনে বিকাল ৩ টায় সিএমপি স্কুল বনাম ইস্পাহানি পাবলিক স্কুল (বালক) ও বিকাল ৫ টায় চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় বনাম ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল (বালিকা) পরস্পরের মোকাবেলা করবে।

আগামী ২ মার্চ টুর্ণামেন্টের দুই বিভাগের সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের তারিখ পরবর্তীতে জানানো হবে।