ক্রীড়া প্রতিবেদক: সিজেকেএস ইস্পাহানী প্রিমিয়ার ক্রিকেট লিগে নিজেদের প্রথম খেলায় জয় পেয়েছে রাইজিং স্টার ক্লাব।আজ সোমবার (২৬ ফেব্রুয়ারী) নগরের এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তারা ইস্পাহানী স্পোটিং ক্লাবকে ৩ উইকেটে পরাজিত করে প্রিমিয়ার লিগে যাত্রা শুরু করেছে।

ম্যাচে প্রথমে ব্যাট করে ইস্পাহানী স্পোটিং ক্লাব নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৭৪ রান। রাইজিং স্টার ক্লাব জয়ের জন্য ১৭৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪৪.২ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৫ রান তুলে ৩ উইকেটে জয় নিশ্চিত করে।

ম্যাচে ব্যাট হাতে রাইজিং স্টার ক্লাবের আসাদুর রহমান ৩৬ ও আফসারুল করিম অপরাজিত ২৯ এবং ইস্পাহানী স্পোটিং ক্লাবের পক্ষে তাসওয়ার সাদিক ৪৯ ও মাহিদ আবদুল্লাহ ৩১ রান করেন। বল হাতে রাইজিং স্টারের ইসমাইল মোঃ জাহিদুল্লাহ ও মোঃ মইনুল ইসলাম এবং ইস্পাহানী স্পোটিং ক্লাবের সুদীপ্ত দেব ও শেখ কামরান হাফিজ ২ টি করে উইকেট লাভ করেন।

আগামীকাল মঙ্গলবার সকাল ৯ টায় এম এ আজিজ স্টেডিয়ামে সিজেকেএস ইস্পাহানী প্রিমিয়ার লীগে নিজেদের প্রথম ম্যাচে পাইরেটস অব চিটাগাং ও শহীদ শাহজাহান সংঘ পরস্পরের মোকাবেলা করবে।