ক্রীড়া প্রতিবেদক: সিজেকেএস ইস্পাহানী প্রিমিয়ার ক্রিকেট লিগে নিজেদের প্রথম খেলায় জয় পেয়েছে ব্রার্দাস ইউনিয়ন ক্লাব। আজ রবিবার (২৫ ফেব্রুয়ারী) নগরের এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশকে ৩ উইকেটে পরাজিত করে লিগে শুভ সুচনা করেন।
ম্যাচে প্রথমে ব্যাট করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশ ৪৬.৫ ওভারে সব উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৬০ রান। জবাবে ১৬১ রানের জন্য ব্যাট করতে নেমে শিরোপা প্রত্যাশী দল ব্রার্দাস ইউনিয়ন ক্লাব ৯ ওভার ২ বল (৪১.৪) হাতে রেখেই ৭ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। ম্যাচে ব্রার্দাসের পক্ষে মোঃ মামুন সর্ব্বোচ অপরাজিত ৪৭ ও আমিনুল ইসলাম বিপ্লব ৪২ রান এবং সিটি কর্পারেশনের আরাফাত খান মিটুন ও আশিকুল আলম নাঈম উভয়ে ২৮ রান করে সংগ্রহ করেন। বল হাতে র্ব্রাদাসের এ এ এম নাকিব ৩, সাখওয়াত হোসেন ও এমরান হোসেন ২ এবং সিটি কর্পোরেশনের আমিনুল ইসলাম ইমন ৩ ও হাবিবুর নবী সোহেল ২ উইকেট লাভ করেন।
খেলা শেষে ব্রার্দাস ইউনিয়ন ক্লাব, চট্টগ্রাম এর চেয়ারম্যান ও সিজেকেএস সাধারন সম্পাদক আ জ ম নাছির উদ্দিন দলের খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
আগামীকাল সোমবার সকাল ৯ টায় এম এ আজিজ স্টেডিয়ামে সিজেকেএস ইস্পাহানী প্রিমিয়ার লীগে নিজেদের প্রথম ম্যাচে রাইজিং স্টার ক্লাব ও ইস্পাহানী স্পোটিং ক্লাব পরস্পরের মোকাবেলা করবে।




