মোহাম্মদ ফারুক, ক্রীড়া প্রতিবেদক : জয় দিয়ে সিজেকেএস ইস্পাহানী প্রিমিয়ার ক্রিকেট লীগ শিরোপা জয়ের অভিযান শুরু করল চট্টগ্রাম মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। আজ শনিবার (২৪ ফেব্রুয়ারী)বিকালে নগরের এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত সিজেকেএস ইস্পাহানী প্রিমিয়ার লীগের ২য় দিনে নিজেদের প্রথম খেলায় ৬ উইকেটে ফ্রেন্ডস ক্লাবকে পরাজিত করে।

ম্যাচে প্রথমে ব্যাট করে ফ্রেন্ডস ক্লাব নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২০৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে উদয় ভুঁইয়া ৮৬ ও পেয়ার মোহাম্মদ সৌরভ ৪৪ রান করেন। ২০৫ রানের টার্গেটে জয়ের জন্য ব্যাট করতে নেমে এবারের লিগের শক্তিশালী দল মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ৪৭.১ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। দলের পক্ষে আল আমিন হোসাইন সর্ব্বোচ ৬৪ ও রাফসান আল মাহামুদ এবং সাজ্জাদুল হক রিপন করেন ৪২ রান করে।

অন্যদিকে বল হাতে মুক্তিযোদ্ধার সাহিদুল ইসলাম ও জাওয়াদ মুহাম্মদ ২টি করে উইকেট লাভ করেন।

আগামীকাল রবিবার (২৫ ফেব্রুয়ারী) সকাল ৯ টায় এম এ আজিজ স্টেডিয়ামে সিজেকেএস ইস্পাহানী প্রিমিয়ার লীগে নিজেদের প্রথম ম্যাচে চট্টগ্রাম ব্রার্দাস ইউনিয়ন ক্লাব বনাম চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশ পরস্পরের মোকাবেলা করবে।