ক্রীড়া প্রতিবেদক: চট্টগ্রাম আঞ্চলিক ক্রিকেট সংস্থা’র ৩য় সভা আজ শনিবার (২৪ ফেব্রুয়ারী) দুপুরে নগরের এম.এ.আজিজ স্টেডিয়ামস্থ সিজেকেএস সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে।এতে সভাপতিত্ব করেন আঞ্চলিক ক্রিকেট সংস্থার আহবায়ক এবং বিসিবি পরিচালক আ জ ম নাছির উদ্দীন।

অনুষ্ঠিত সভায় “আগামীর ক্রিকেটারের খোঁজে চট্টগ্রাম” প্রতিপাদ্য নিয়ে চট্টগ্রাম বিভাগের সম্ভাবনাময় ১৫-১৭ বছর বসয়ী ক্রিকেটার অন্বেষণ, বাছাইকৃত খেলোয়াড়দের নিয়ে দীর্ঘমেয়াদী ক্রিকেট ক্যাম্প পরিচালনা এবং ২ দিনের ৫০ ওভারের ক্রিকেট প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

চট্টগ্রাম বিভাগের ১১টি জেলায় ক্রিকেট লীগ আয়োজনের বিষয়টি পর্যবেক্ষন এবং যথাযথ পৃষ্ঠপোষকতার জন্য বিসিবি বরাবরে পত্র প্রেরণের সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়াও গত নভেম্বর’২৩ মাসে স্থগিত হওয়া চট্টগ্রাম বিভাগীয় অনুর্ধ-২৩ ক্রিকেট প্রতিযোগিতাটি এবছর ক্রিকেট মৌসুমের শুরুতেই আয়োজন করা হবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় উপস্থিত ছিলেন আঞ্চলিক ক্রিকেট সংস্থার আহবায়ক আ জ ম নাছির উদ্দীন, সদস্য সচিব সিরাজউদ্দিন মো. আলমগীর, সদস্য আলহাজ্ব আলী আব্বাস, সৈয়দ আবুল বশর, নাজমুল আহসান রোমেন, জুয়েল চাকমা, নিয়াজ মোর্শেদ এলিট।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিবি ভেন্যু ম্যানেজার ফজলে বারী খান রুবেল, কিউরেটর জাহিদ রেজা বাবু, বিভাগীয় কোচ মমিনুল হক।