ক্রীড়া প্রতিবেদক: আসন্ন সিজেকেএস ইস্পাহানি প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে শিরোপা অর্জনের লক্ষ্যে শক্তিশালী দল গঠনের জন্য চট্টগ্রাম রাইজিং স্টার ক্লাবের ক্রিকেট কমিটি গঠন করা হয়েছে।

রাইজিং স্টার ক্লাবের সভাপতি বিজয় কুমার চৌধুরী এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান এর সঞ্চালনায় ক্লাব কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সিজেকেএস কাউন্সিলর, তরুণ উদ্যোক্তা, সাবেক ক্রিকেটার মো: সাহেদ সাকিকে চেয়ারম্যান, এডভোকেট কাইছার পারভেস ও সাবেক ক্রিকেটার রাজীব মোস্তফাকে কো-চেয়ারম্যান, ক্রীড়া সংগঠক মো: ওয়াজীকে সম্পাদক ও সাবেক ক্রিকেটার গৌতম হাজারীকে ম্যানেজার করে ক্রিকেট কমিটি গঠন করা হয়। ক্রিকেট সংগঠক আদিল আহমেদকে টিম কোর্ডিনেটর এবং নজরুল ইসলাম রবিনকে হেড কোচের দায়িত্ব দেওয়া হয়।

সভায় আরো উপস্থিত ছিলেন সাবেক সাংসদ নোমান আল মাহমুদ, ক্লাব পরিচালক সাধন চন্দ্র দুবে, জাহেদুল হক, সাহীদুর রহমান, এমদাদুল ইসলাম আব্বাস, কাবেদুর রহমান প্রমুখ।