ক্রীড়া প্রতিবেদক: চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরেআলম মিনার উদ্যোগে শুরু হয়েছে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি গোল্ডকাপ কাবাডি টুর্নামেন্ট-২০২৪। আজ রোববার (১৮ ফেব্রুয়ারি)সকালে ১২টি খেলা অনুষ্ঠিত হয়।

‘ক’ গ্রুপের প্রথম খেলায় রাঙ্গামাটি ৫৬-২০ পয়েন্টে ফেনীকে পরাজিত করে। দ্বিতীয় খেলায় কুমিল্লা ৪৪-০৬ পয়েন্টে ফেনীকে পরাজিত করে। গ্রুপের শেষ খেলায় কুমিল্লা ৩১-২০ পয়েন্টে রাঙ্গামাটি জেলাকে পরাজিত করে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।

‘খ’ গ্রুপের প্রথম খেলায় লক্ষ্মীপুর ৩২-২৩ পয়েন্টে খাগড়াছড়িকে পরাজিত করে। দ্বিতীয় খেলায় আরআরএফ ৫৭-১৫ পয়েন্টে লক্ষ্মীপুরকে পরাজিত করে। গ্রুপের শেষ খেলায় আরআরএফ ৩১-০৪ পয়েন্টে খাগড়াছড়িকে পরাজিত করে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।

‘গ’ গ্রুপের প্রথম খেলায় বান্দরবান ৪২-১৩ পয়েন্টে নোয়াখালীকে পরাজিত করে। দ্বিতীয় খেলায় ব্রাহ্মণবাড়িয়া ২৬-১১ পয়েন্টে নোয়াখালীকে পরাজিত করে। গ্রুপের শেষ খেলায় ব্রাহ্মণবাড়িয়া ২৩-১৩ পয়েন্টে বান্দরবানকে পরাজিত করে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।

‘ঘ’ গ্রুপের প্রথম খেলায় চট্টগ্রাম ৪৮-০৭ পয়েন্টে চাঁদপুরকে পরাজিত করে। দ্বিতীয় খেলায় চাঁদপুর ২৮-২৩ পয়েন্টে কক্সবাজারকে পরাজিত করে। গ্রুপের শেষ খেলায় চট্টগ্রাম ৩১-১০ পয়েন্টে কক্সবাজারকে পরাজিত করে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।

আগামীকাল সোমবার (১৯ ফেব্রুয়ারি) টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। সকাল ১০ টায় অনুষ্ঠেয় প্রথম সেমিফাইনালে চট্টগ্রাম-কুমিল্লার মুখোমুখি হবে। সকাল ১১ টায় দ্বিতীয় সেমিফাইনালে চট্টগ্রাম রেঞ্জ কাবাডি দল-ব্রাহ্মণবাড়িয়ার সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে।

সকলকে বিকেএসপি প্রশিক্ষণ কেন্দ্র, চট্টগ্রামে উপস্থিত হয়ে সেমিফাইনাল খেলা সরাসরি উপভোগের আমন্ত্রণ রইলো।