ক্রীড়া প্রতিবেদক: চট্টগ্রামে শুরু হচ্ছে বাংলাদেশ ভলিবল ফেডারেশনের উদ্যোগে এবং চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আন্ত:জেলা মহিলা ভলিবল প্রতিযোগিতা ২০২৪। আজ শনিবার (০৩ ফ্রেরুয়ারী) সকাল ১০ টায় চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামস্থ প্রশিক্ষণ মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ সভাপতি আলহাজ্ব আলী আব্বাস
চারটি জেলা মহিলা ভলিবল দলের অংশগ্রহনে দু’দিনব্যাপী এই প্রতিযোগীতার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) ও সহ-সভাপতি, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা মুহাম্মদ আনোয়ার পাশা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মো: হাফিজুর রহমান।
এবারের প্রতিযোগীতায় অংশগ্রহণকারী দল গুলো হল : স্বাগতিক চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা ও খাগড়াছড়ি জেলা। সরাসরি লীগ পদ্ধতিতে খেলাসমূহ পরিচালিত হবে।
১ম দিন ৪ টি ও ২য় দিন ২টি খেলা অনুষ্ঠিত হবে। পয়েন্ট টেবিলে শীর্ষ দল চ্যাম্পিয়ন ও ২য় স্থান অর্জনকারী দল রানার আপ বলে ঘোষিত হবে।




