প্রেস বিজ্ঞপ্তি: চট্টগ্রাম মহানগর হিউম্যান হলার চালক-মালিক ঐক্য পরিষদের উদ্যোগে আজ শুক্রবার (০২ ফেব্রুয়ারি)বিকাল ৩ টায় নগরীর আমবাগানস্থ সংগঠন কার্যালয়ে আরটিসি অনুমোদিত ১৭ নং হিউম্যান হলার রুটসহ নগরীতে চলাচলরত ১৬-১৭ মডেলের নিবন্ধিত হিউম্যান হলার গাড়ীর রুট পারমিট প্রদান করে অবৈধ গাড়ী উচ্ছেদ, নো পার্কিং প্রতিবন্ধকতার মামলার আড়ালে সিএমপি ট্রাফিক বিভাগের টো বানিজ্য ও মালিক সমিতির ব্যানারে ওয়েবিলের নামে চাঁদাবাজি বন্ধের দাবিতে সাধারণ চালক- মালিকদের এক প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো জসিম উদ্দিন।
সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো সাইফুল ইসলাম।
প্রধান অতিথি ছিলেন বৃহত্তর চট্টগ্রাম সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সদস্যসচিব উজ্জ্বল বিশ্বাস।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর অটোটেম্পো চালক-মালিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক দিলীপ সরকার, চট্টগ্রাম অটোরিকশা অটোটেম্পো শ্রমিক লীগের কার্যকরী সভাপতি মো আবুল হাসেম।
সভায় বক্তারা বলেন, নগরীতে প্রকৃত গাড়ীর মালিক নয় অথচ এমন ব্যাক্তি দ্বারা পরিচালানাধীন তথাকথিত মালিক সমিতির প্রতিনিধিত্বের আড়ালে আরটিসি সদস্য পদের ক্ষমতাবলে একদিকে ওয়েবিলের নামে প্রকাশ্যে চাঁদাবাজি, বিআরটিএ কর্তৃপক্ষের পরিচালক ও আরটিসি সচিবের অদক্ষতায় রুট পারমিট প্রদানের আশ্বাসে সাধারণ মালিকদের থেকে হাতিয়ে নিচ্ছে কোটি টাকা, হয়রানির স্বীকার হিউম্যান হলার গাড়ীর সাধারণ মালিক-শ্রমিক। অন্যদিকে সরকার হারাচ্ছে রাজস্ব, ওয়েবিলের নামে দৈনিক ও
মাসিক চাঁদায় সিলিং অতিঃ অবৈধ গাড়ী চলাচলে নগরীর গণপরিবহনে সৃষ্ট নৈরাজ্যের ফলে মালিক হারাচ্ছে মুলধন, শ্রমিকরা বঞ্ছিত হচ্ছে ন্যায্য মুজুরী থেকে,অবৈধ গাড়ীর যাঁতাকলে পরিণত হচ্ছে ভয়াবহ যানজটের।
বক্তারা আরো বলেন, এতে সকল প্রকার অনিয়ম দূর্নীতি, দূর্বিত্তায়ন প্রতিরোধে আইনী পদক্ষেপ গ্রহন করে অনতিবিলম্বে নগরীতে চলাচলরত ১৬-১৭ সালে নিবন্ধিত হিউম্যান হলার গাড়ীর রুট পারমিট প্রদান করে অবৈধ গাড়ী উচ্ছেদ, নো পার্কিং প্রতিবন্ধকতার মামলায় সিএমপি ট্রাফিক বিভাগের টো বানিজ্যসহ মালিক সমিতির ব্যানারে ওয়েবিলের নামে চাঁদাবাজি বন্ধের দাবি জানান। অন্যথায় আন্দোলনের কর্মসূচি গ্রহন করা হবে।
আরো বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মো কাজী পলাশ, মো নুর আলম, মো ইউনুস মিয়া, মো বাদল, মো আব্দুর রহিম, নুপুর বনিক, মো সালাউদ্দীন প্রমুখ।




