স্পোর্টস ডেস্ক: এক ম্যাচেই খেললেন ২২ ভারতীয়। শুনতে খটকা লাগলেও এমন নজিরবিহীন ঘটনাই ঘটল চলমান যুব বিশ্বকাপে। রবিবার (২৮ জানুয়ারি) দক্ষিণ আফ্রিকার ব্লমফন্টেইনে ভারত অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের বিপক্ষে ম্যাচ ছিল আমেরিকার। যাদের একাদশের ১১ জন খেলোয়াড়ই ছিলেন ভারতীয় বংশোদ্ভুত!
অবশ্য আমেরিকার হয়ে ১১ জন ভারতীয় খেললেও তাদের সঙ্গে ভারতীয় দলের ক্রিকেটারদের খেলার মানের যে ঢের তফাৎ রয়েছে তা বোঝা গেছে বাইশগজের লড়াইয়ে।
‘এ’ গ্রুপের শেষ ম্যাচে রবিবার প্রথমে ব্যাট করতে নেমে ৩২৬ রানের বড় সংগ্রহ পেয়েছিল ভারত। জবাব দিতে নেমে মোটে ১২৫ রানেই থামে যুক্তরাষ্ট্রের ইনিংস। তাতে ২০১ রানের বড় জয় পায় ভারত। গ্রুপ পর্বে তিন ম্যাচের সবকটিতে হেরে আসর থেকে ছিটকে গেছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে, সুপার সিক্সে ভারত।
Post Views: 256




