প্রেস বিজ্ঞপ্তিঃ চট্টগ্রাম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৪ সফলভাবে সম্পন্ন হয়। আজ শনিবার (২৭ জানুয়ারী)বিকালে নগরীর সরকারী হাজি মোহাম্মদ মহসিন কলেজ মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হাবিব রহমত উল্লাহ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা পরিষদের সভাপতি, রিমা ট্রাস্টের ভাইস চেয়ারম্যান গোলাম হোসেন।
অনুষ্ঠান সঞ্চালন করেন উপাধ্যক্ষ মোহাম্মদ সিকান্দার মেহেদী।
পুরস্কার ঘোষণা ও ধারা বর্ণনা করেন সহকারী শিক্ষক মিসেস বিনতে শফি হুসনা খানম ও মিসেস শবনম মুস্তারী।
ইভেন্ট পরিচালনা করেন সহকারী শিক্ষক শামীম উদ্দিন, এহসান মোহাম্মদ ফরহাদ ও হুমায়ুন কবির। এছাড়াও শিক্ষকরা বিভিন্ন ইভেন্টে বিচারকের দায়িত্ব পালন করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শিক্ষক,সাংবাদিক ও অভিভাবকবৃন্দ।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ এর বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।




