ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তৃক আয়োজিত ইয়ং টাইগার্স অনুর্ধ-১৬ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩ এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে চাঁদপুর জেলা।আজ শুক্রবার (২৬ জানুয়ারী) চট্টগ্রাম মহিলা কমপ্লেক্স মাঠে ফাইনাল খেলায় চাঁদপুর জেলা লক্ষীপুর জেলাকে ১৮ রানে পরাজিত করে এই গৌরব অর্জন করে।
খেলা শেষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড মিডিয়া কমিটির সদস্য সচিব ও সিজেকেএস বয়সভিত্তিক ক্রিকেট কমিটির আহবায়ক আলী আব্বাস।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিজেকেএস ক্রিকেট কমিটির সম্পাদক আব্দুল হান্নান আকবর, যুগ্ম সম্পাদক শওকত হোসেন, সিজেকেএস নির্বাহী কমিটি সদস্য এনামুল হক, কাউন্সিলর ইকবাল মোরশেদ, আলী হোসেন রাজু, বিসিবি চট্টগ্রাম বিভাগীয় কোচ মোমিনুল হক প্রমুখ।
Post Views: 317




