প্রেস বিজ্ঞপ্তি: চট্টগ্রাম মহানগর অটোটেম্পো চালক-মালিক ঐক্য পরিষদের উদ্যোগে পার্কিং ব্যবস্থা নিশ্চিত না করে সিএমপি ট্রাফিক পুলিশের নো-পার্কিং প্রতিবন্ধকতার মামলায় টো বানিজ্য বন্ধ, মেয়াদ থাকা সত্ত্বেও অটোটেম্পোর ফিটনেস-পারমিট নবায়নে বিআরটিএ কর্তৃপক্ষের হয়রানি-দূর্নীতি বন্ধের দাবিতে এক প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার (২৪ জানুয়ারী)বিকাল ৩টায় লালখান বাজারস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন সভাপতি মো. মহসিন।

সভা সষ্ণালনা করেন সাধারণ সম্পাদক দিলীপ সরকার।

প্রধান অতিথি ছিলেন বৃহত্তর চট্টগ্রাম সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সদস্যসচিব উজ্জ্বল বিশ্বাস।

বিশেষ অথিতি ছিলেন চট্টগ্রাম অটোটেম্পো মালিক কল্যান সমিতির সভাপতি মো শামীম মিস্ত্রি, মো রফিক।

বক্তব্য রাখেন মো নুর হোসেন নুরু, মো ফরহাদ খান, বাবলু বিশ্বাস, আব্দুল বারেক, মো আশরাফ, মো মেহেদী, মো সুমন, মো বাহার মিজি, জয়নাল কোম্পানি, মো শহিদ, মো মহিউদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন,চট্টগ্রাম নগরীতে পার্কিং ব্যাবস্থা নিশ্চিত না করে নো পার্কিং প্রতিবন্ধকতার মামলায় টো বানিজ্য বন্ধ, অটোটেম্পোর মেয়াদ থাকা সত্ত্বেও ফিটনেস নবায়নে বিআরটিএ কর্তৃপক্ষের হয়রানিমুলক দূর্নীতি বন্ধ, নো পার্কিং মামলার জরিমানা ঢাকার ন্যায় সর্বনিম্ন এক হাজার টাকা নির্দ্ধারন, কর্মকালীন সময়ে ট্রাফিক সার্জেন্ট কর্তৃক শারীরিক নির্যাতন বন্ধ, ২০১৬-১৭ মডেলের ক্রয়কৃত অটোটেম্পো নিবন্ধনের আওতায় এনে নিবন্ধিত রুট পারমিট বিহীন সকল অটোটেম্পো রুট পারমিটের আওতায় আনার দাবি
জানান।

সভায় সর্বসম্মতিক্রমে উল্লেখিত দাবিসহ যাত্রী সেবা দিতে গিয়ে চালক-মালিকদের সমস্যা সমূহ চিহ্নতকরণে ৫ সদস্য বিশিষ্ট দাবি নামা তৈরীকল্পে একটি সাব কমিটি গঠন করা হয়।