প্রেস বিজ্ঞপ্তি: পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতি তরুণ প্রজন্মের আসক্তি বাড়ানো গেলে সমাজ থেকে মাদক নির্মূলসহ বিভিন্ন অপকর্ম প্রতিরোধ সহজ হবে। আজ সোমবার (২২ জানুয়ারি)বিকেলে পাঠাগার কার্যালয়ের সামনে তরুণদের হাতে ক্রীড়া সামগ্রী হস্তান্তরকালে ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা এ.কে ফজলুল হক গণপাঠাগারের প্রধান পৃষ্ঠপোষক লেখক-সাংবাদিক শওকত বাঙালি এ মন্তব্য করেন।
ক্রীড়া চর্চার জন্য আমাদের পর্যাপ্ত মাঠ নেই বলে দুঃখ প্রকাশ করে তিনি বলেন, শহর কেন্দ্রীক নাগরিক জীবনে মাঠের অভাব পরিলক্ষিত হলেও গ্রামে এখনো প্রচুর খেলাধুলার জায়গা এবং মাঠ রয়েছে। গ্রামের তরুণ শিক্ষার্থীদের বিভিন্ন খেলার সরঞ্জাম সরবরাহ করার জন্য সরকারের পাশাপাশি বিত্তবানদের প্রতিও তিনি অনুরোধ জানান।
এসময় উপস্থিত ছিলেন সাবেক ব্যাংক কর্মকর্তা ও সমাজসেবী হাজী এনামুল হক, স্থানীয় মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও বিদ্যালয় পরিচালনা কমিটির প্রাক্তন সভাপতি মো. ইউসুফ, ৪নং ওয়ার্ড ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা তৈয়ব উদ্দিন, সাবেক ইউপি সদস্য মো. মফিজ মিয়া ফারুকী, সমাজসেবী সেলিম সিকদার, দিদার কামাল খান, মো. আবু তাহের, নোমান তালুকী, উড ইঞ্জিনিয়ার শওকত জামান রাসেল, ব্যাংক কর্মকর্তা শওকত জালাল, উন্নয়নকর্মী শওকত হাফেজ রুবেল, তরুণ কবি ইফতেখার আলম ইফতি, সাজ্জাদ, তওসিফ, আরিফ, মুসলিম, মাহিন, বাবু, আশরাফুল, তানসির, রিয়াদ, মিশকাত, সাইফুল, হাসান, আজাদ, জিসান, ইফতেখার প্রমুখ।




