ক্রীড়া প্রতিবেদক: চট্টগ্রাম ফুটবল খেলোয়াড় সমিতি আয়োজিত আ জ ম নাছির উদ্দীন ভ্যাটার্ণ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় সহজ জয় পেয়েছে ১৬ নং চকবাজার ওয়ার্ড। আজ বৃহস্পতিবার (১৮ জানুয়ারী) বিকেলে এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় তারা ৪-০ গোলে কাজল ফুটবল একাডেমিকে হারিয়েছে।
জয়ী দলের বিটুরাজ বড়ুয়া, পাভেল, বোরহান ও আসাদ গোল করেন। বিটুরাজ বড়ুয়া সেরা খেলোয়াড় মনোনিত হন। তাকে পুরস্কার বিতরণ করেন সমিতির আজীবন সদস্য মেজবাহ উদ্দিন মোর্শেদ।
প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন সিজেকেএস সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক জাতীয় ফুটবলার এফ আই কামাল, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম লেদু, সিডিএফএ সভাপতি এস এম শহীদুল ইসলাম, সিজেকেএস সহ-সভাপতি হাফিজুর রহমান, অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম ও অহীদ সিরাজ চৌধুরী স্বপন, ফুটবল সম্পাদক মো.শাহাজাহান ও কাউন্সিলর শৈবাল দাশ সুমন প্রমুখ।
খেলোয়াড় সমিতির সিনিয়র সহ-সভাপতি আবু সরোয়ার চৌধুরী’র সভাপতিত্বে এবং কোষাধ্যক্ষ সাংবাদিক দেবাশীষ বড়ুয়া দেবু’র সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক হাসান মুরাদ।
শুরুতে স্বাগত বক্তব্য দেন টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক মুজিবুল আলম চৌধুরী।
এ সময় টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক হায়দার কবির প্রিন্স, সহ-সভাপতি মোহাম্মদ আলী ও শাহনেওয়াজ শামীম, অতিরিক্ত সাধারণ সম্পাদক কিশোর দত্ত মানু, যুগ্ম সম্পাদক নাজিমুদ্দিন নাজু, দেওয়ান শরীফ টুটুল, সাংগঠনিক সম্পাদক মো. লোকমান, প্রচার সম্পাদক সোহেল হোসেন, দপ্তর সম্পাদক মো. নাছির উদ্দীন, সহ দপ্তর সম্পাদক অনজন চক্রবর্ত্তীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




