প্রেস বিজ্ঞপ্তি: চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) উদ্যোগে ৯ ফ্রেরুয়ারি থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। ২৩ দিনব্যাপী এ বইমেলা আগামী ২ মার্চ শেষ হবে। গতকাল রবিবার (১৪ জানুয়ারী)দুপুরে নগরের টাইগারপাসের চসিক নগর ভবনের সম্মেলন কক্ষে মেলার প্রস্তুতি সভায় চসিক মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী এ ঘোষণা দেন।
মেলার স্থান হিসেবে সিআরবির শিরীষতলা এবং বিকল্প হিসেবে স্টেডিয়াম সংলগ্ন শিশুপার্ক প্রস্তাব করেন মেয়র।
এ সময় তিনি বলেন, ‘চট্টগ্রামের অমর একুশে বইমেলা আমাদের গুরুত্বপূর্ণ ঐতিহ্য। উৎসবমুখর বাঙালির প্রাণের উৎসব এই বইমেলা হয়ে ওঠে বাঙালির মিলনমেলা। মেলার জন্য সুনির্দিষ্ট স্থান নির্বাচন করা জরুরি। আমি মনে করি সিআরবি শিরীষতলায় স্থায়ীভাবে থাকবে। আমরা যদি বইমেলা এবার শিরীষতলায় করতে পারি, তাহলে স্থায়ীভাবে প্রতিবছর বইমেলা ওখানে করার একটি সুযোগ তৈরি হবে।’
তিনি আরো বলেন, ‘বইমেলাকে সফল করতে যে উপকমিটি গঠন করা হবে,ওই কমিটি ঠিকভাবে কাজ করলেই বইমেলা সফল হবে বলে আমি মনে করি। বইমেলাকে সফল করতে প্রয়োজন সমন্বিত প্রয়াস, কেউ ইগোতে (অহংকার) ভুলে বইমেলা সফল করা যাবে না।’
চসিক শিক্ষা স্ট্যান্ডিং কমিটির সভাপতি কাউন্সিলর ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন প্যানেল মেয়র মো. গিয়াসউদ্দিন, বেগম আফরোজা কালাম, সমাজকল্যাণ স্ট্যান্ডিং কমিটির সভাপতি কাউন্সিলর আবদুস সালাম মাসুম, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, আতাউল্লাহ চৌধুরী, চসিক সচিব খালেদ মাহমুদ, প্রধান শিক্ষা কর্মকর্তা ও মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, শিক্ষা কর্মকর্তা মোছাম্মৎ রাশেদা আক্তার, প্রফেসর ড. মুহিতুল আলম, কবি ওমর কায়সার, কবি বিশ্বজিৎ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মাকসুদ আহমেদ, মহিউদ্দিন শাহ আলম নিপু, মো. জামাল উদ্দীন, সৃজনশীল প্রকাশনা পরিষদের সভাপতি মো. সাহাবুদ্দীন হাসান বাবু, সাধারণ সম্পাদক আলী প্রয়াস, রেহেনা চৌধুরী, সাংবাদিক রিয়াজ হায়দার চৌধুরী, কবি রাশেদ রউফ, কামরুল হাসান বাদল, দীপক দত্ত, মিজানুর রহমান শামীম, সাইফুল ইসলাম বাবু, প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদার, আবদুল হালিম দোভাষ ও সম্মিলিত আবৃত্তি পরিষদের সভাপতি রাশেদ হাসান।
এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ গবেষক ডা. মাহফুজুর রহমান, ড. আজাদ বুলবুল, কবি ও লেখক অভিক ওসমান, উপসচিব আশেক রসুল চৌধুরী টিপু, সাইফুদ্দিন আহমেদ সাকী, মুহম্মদ নুরুল আবসার, কবি আইউব সৈয়দ, ড. সৌরভ সাখাওয়াত, ড. শামসুদ্দীন শিশির, মাসুদ বকুল, সনজিত আচার্য্য, শাহীন চৌধুরী, প্রভাষক তাসকিয়াতুন নূর তানিয়া, সঞ্জয় পাল, সাহাবুদ্দীন মজুমদার, চৌধুরী জসীমুল হক, দীপেন চৌধুরী, কালাম চৌধুরী, কামাল পারভেজ প্রমুখ।




