স্পোর্টস ডেস্ক: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ মাঠে গড়াচ্ছে চলতি মাসের তৃতীয় সপ্তাহ থেকে। যেখানে অংশ নিতে এরইমাঝে বিশ্বকাপের ভেন্যু দক্ষিণ আফ্রিকায় হাজির বাংলাদেশ।
তবে কন্ডিশন আর ম্যাচের আগে নিজেদের প্রস্তুতির কথা ভেবে বাংলাদেশ মাঠে নামে আজ (রবিবার) থেকেই। দুপুরে শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নামে স্টুয়ার্ট ল শিষ্যরা। বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হয় ম্যাচ।
প্রতিপক্ষ হিসেবে শ্রীলঙ্কা অবশ্য একেবারেই অচেনা নয়। সদ্য সমাপ্ত এশিয়া কাপেই বাংলাদেশ ধরাশায়ী করেছিল শ্রীলঙ্কাকে। গ্রুপ পর্বের ম্যাচে লংকান যুবকদের হারিয়েই সেমিফাইনালে পা রেখেছিল যুব টাইগাররা। সেই ম্যাচে সেঞ্চুরিও পেয়েছিলেন আলোচিত ব্যাটার আশিকুর রহমান শিবলী।
Post Views: 284




