প্রেস বিজ্ঞপ্তি: হত্যা করে গণতন্ত্র মুক্তি আন্দোলন বন্ধ করা যাবে না। পুলিশ হেফাজতে, ডান্ডাবেরী পড়া অবস্থায় কারাগারে নির্মম নির্যাতনের মাধ্যমে নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের যুগ্ম ম্পাদক ফজলুর রহমান কাজল হত্যার প্রতিবাদে ও হরতালের সমর্থনে চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের উদ্যোগে কোতোয়ালি থানাধীন বকশিরহাট এলাকায় এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। আজ শুক্রবার (০৫ জানুয়ারী)বিকালে হরতালের সমর্থনে চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের প্রতিবাদ সভায় এম নাজিম উদ্দিন উপরোক্ত মন্তব্য করেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সরকার নির্লজ্জ হয়ে আওয়ামীলীগের যে ঐতিহ্য ছিল সে ঐতিহ্যকে জলাঞ্জলি দিয়ে ক্ষমতা কুক্ষিগত করার জন্য একের পর এক জাতির সাথে করে অবৈধভাবে সামরিক শাসকদের মতো ভুমিকা মানুষ হত্যা করছে। আজকে নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক ফজলুর রহমান কাজলকে ডান্ডাবেরি পড়া অবস্থায় যে হত্যা করা হয়েছে, একইভাবে প্রশাসনের হেফাজতে ও কারাগারে বন্দি অবস্থায় যে হত্যাকান্ড চালানো হচ্ছে, আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন করা সামিল, আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এই ধরনের বেশ কয়েকজন কারাবন্দিদেরকে একের পর এক হত্যা করা হয়েছে।

তিনি আরো বলেন, আগে ছিল ক্রস ফায়ার এখন আবার মানুষ হত্যা করছে বিনা বিচারে, কারাবন্দী অবস্থায় নির্মম নির্যাতনের মাধ্যমে। আমরা তার প্রতিবাদ তীব্র নিন্দা জানাই। সাথে সাথে ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার, স্বাধীনতা রক্ষায় যে অসহযোগ আন্দোলনের কর্মসূচির সমর্থনে আগামীকালের যে ৪৮ ঘন্টা হরতাল তার সমর্থনে দেশবাপি সর্বস্তরের জনতার প্রতি উদার আহ্বান জানাচ্ছি। এই হরতাল জনগণের কল্যাণে দেশের স্বার্থে এই হরতাল সফল করে প্রমাণ করতে হবে দেশের দুর্ভিক্ষ দুর্নীতির বিরুদ্ধে, ক্ষমতা একতরফা কেড়ে নেওয়ার প্রতিবাদে দ্রব্যমূল্য বৃদ্ধির রোধ করার জন্য সবাইকে সোচ্চার হওয়ার আহব্বান করছি। তাছাড়া আগামী ৭ তারিখে ভোটের নামে যে তামাশা করছে সেই তামাশার ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ করছি। আগামীতে গণতন্ত্র রক্ষার জন্য যেকোনো আন্দোলন সংগ্রামে একাত্মতা প্রকাশের বিনীত অনুরোধ করছি।

সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান মজুমদারের সভাপতিত্বে দপ্তর সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলামের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় শ্রমিক সম্পাদক, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ এম নাজিম উদ্দীন। এতে উপস্থিত ছিলেন, মোহাম্মদ শাহাদাত, রবিউল হোসেন, আব্দুল খালেক, মো: হারুন, রফিক উদ্দিন জসিম, আব্দুল লতিফ, মোহাম্মদ বাসির, রমজান আলী মুরাদ, আব্দুল মাবুদ, মোঃ সবুজ, আব্দুল বারেক মোহাম্মদ সাগর, মোহাম্মদ পারভেজ, মোহাম্মদ বেলাল প্রমুখ।