ক্রীড়া প্রতিবেদক: চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় চট্টগ্রাম জেলা ইয়ুথ (অনুর্ধ্ব-২০) বালক ও বালিকা দাবা চ্যাম্পিয়নশীপ ২০২৩-২৪ আজ সোমবার (১৮ডিসেম্বর) সকাল সাড়ে ১০টা হতে সিজেকেএস কনভেশন হলে শুরু হয়। বিশ্বদাবা নিয়ন্ত্রণ সংস্থা ফিদে কর্তৃক অনুমোদিত এই রেটিং দাবা চ্যাম্পিয়নশীপের শুভ উদ্ধোধন করেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক ও সিজেকেএস অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ সাহাব উদ্দিন শামীম।

এ দাবা চ্যাম্পিয়নশীপে বালক বিভাগে বাছাইকৃত ৮জন দাবাড়ু ও বালিকা বিভাগে ৮ জন দাবাড়ু আলাদা আলাদা ভাবে রাউন্ড রবিন লীগ পদ্ধতিতে অংশ নিচ্ছে। ১ম দিন ২ রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়।

বালিকা বিভাগে ১ম রাউন্ডের খেলায় তাসফিয়া প্রিমা-প্রজ্ঞা রায়কে, প্রত্যয়ী বড়ুয়া-রাহাকে, সানোয়ারা-বুশরাকে ও আরিবা সোহা-তাওহিদাকে পরাজিত করে।

বালক গ্রুপের ১ম রাউন্ডে নাজমুল হায়াত-প্রাঞ্জল বড়ুয়াকে, জায়বির নুর-আহনাফকে, কংকন-শাহরিয়ারকে ও শুভ্র জিৎ-অন্বয় দাশকে পরাজিত করে।

এই চ্যাম্পিয়নশীপে উভয় বিভাগে চ্যাম্পিয়নদ্বয় ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় ইয়ুথ দাবায় চট্টগ্রাম জেলার প্রতিনিধিত্ব করবেন।চ্যাম্পিয়নশীপে অর্গানাইজার হিসেবে মহিলা ফিদে মাস্টার তনিমা পারভিন, চীফ আরবিটর হিসেবে প্রকৌশলী এস এম তারেক, ডেপুটি হিসেবে নুরুল আমিন, আরবিটর হিসেবে আসিফ মাহমুদ ও সহযোগী হিসেবে জাহাঙ্গীর আলম (দাবা জাহাঙ্গীর) দায়িত্ব পালন করছেন।

আগামীকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় ৩য় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে। বুধবার অনুষ্ঠিত হবে ২ রাউন্ডসহ মোট ৭ রাউন্ডের খেলা।