প্রেস বিজ্ঞপ্তি: নগরীর পাহাড়তলী বধ্যভূমি স্মৃতিসৌধে আইডিইবি চট্টগ্রাম জেলা শাখা ও বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে গতকাল বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর)সকালে বুদ্ধিজীবিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)’র উপদেষ্টা ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী দেওয়ান মাকসুদ আহমেদ, আইডিইবি চট্টগ্রাম জেলা শাখার সভাপতি প্রকৌশলী মোঃ নূরুল কবীর, সহ-সভাপতি প্রকৌশলী মোঃ জসীম উদ্দিন ও প্রকৌশলী মাহমুদ হারুন ভূঁইয়া, সাধারণ সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ ইউসুফ, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ রফিকুর রহমান, অর্থ সম্পাদক ও সহকারী নগর পরিকল্পনাবিদ প্রকৌশলী আবিদুর রহমান খান, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী জয়দেব বৈদ্য, গ্রন্থাগার ও দপ্তর সম্পাদক প্রকৌশলী এনামুল হক সাগর, চাকুরী বিষয়ক সম্পাদক প্রকৌশলী মোঃ আলমগীর হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মোঃ আরিফুর রহমান, পিএসডিইবি এর প্রধান সমন্বয়ক সুপন বড়ুয়াসহ বিভিন্ন সংস্থার নেতৃবৃন্দ।
প্রকৌশলী মোঃ জসীম উদ্দিনের নেতৃত্বে বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ চট্টগ্রাম জেলা শাখার আয়োজনে শহীদ বুদ্ধিজীবিদের স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে পুষ্পস্তবক অর্পণ ও মোমবাতি প্রজ্বলন করা হয়।
উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী দেওয়ান মাকসুদ আহমেদ, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট এলামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক ও চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট এর সাবেক অধ্যক্ষ প্রকৌশলী মোঃ নূরুল কবীর, চট্টগ্রাম ওয়াসা ডিপ্রকৌস এর সাবেক সভাপতি প্রকৌশলী মোঃ জসীম উদ্দিন, কর্মপ্রত্যাশী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন চট্টগ্রাম জেলা শাখার সভাপতি প্রকৌশলী মোঃ রফিকুর রহমান, চট্টগ্রাম বন্দর ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সভাপতি প্রকৌশলী মাহমুদ হারুন ভূঁইয়া, ইস্টার্ন রিফাইনারী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী মোঃ আলমগীর হোসেন, চট্টগ্রাম ওয়াসা ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সভাপতি প্রকৌশলী মোহাম্মদ ইউসুফ, বন্দর ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মোঃ আরিফুর রহমান, ইউনিলিভার ডিপ্লোমা প্রকৌশলীদের প্রধান সমন্বয়ক প্রকৌশলী জয়দেব বৈদ্য, পিএসডিইবি এর প্রধান উপদেষ্টা প্রকৌশলী এনামুল হক সাগর ও প্রধান সমন্বয়ক সুপন বড়ুয়া চৌধুরীসহ বিভিন্ন সংস্থার নেতৃবৃন্দরা।




