ক্রীড়া প্রতিবেদক: মহান বিজয় দিবসকে সামনে রেখে স্মার্ট বাংলাদেশ, স্মার্ট ক্রীড়াঙ্গন গড়ার লক্ষ্যে বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদ, বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল এসোসিয়েশন ও জাতীয় ক্রীড়া ফেডারেশন ফোরামের যৌথ আয়োজনে আজ বুধবার (১৩ ডিসেম্বর) দেশের ৬৪ জেলায় একযোগে একটি ক্রীড়া র‌্যালী আয়োজনের উদ্যোগ নেয়া হয়।

ক্রীড়া র‌্যালী আয়োজনের নির্দেশনা অনুযায়ী চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় বেলা ১১টায় আয়োজিত ‘ক্রীড়া র‌্যালী’ সিজেকেএস কার্যালয়ের সম্মুখ হতে আরম্ভ করে চট্টগ্রাম সার্কিট হাউজ,কাজীর দেউরি,আলমাস সিনেমা,জমিয়াতুল ফালাহ,ওয়াসা মোড় ও লালখান বাজার হয়ে পুনরায় স্টেডিয়ামের সামনে এসে বর্ণাঢ্য র‌্যালীটি শেষ হয়।

বর্ণাঢ্য র‌্যালীতে নেতৃত্ব দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন।

র‌্যালীতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটির কর্মকর্তাবৃন্দ, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটির কর্মকর্তাবৃন্দ, সিজেকেএস কাউন্সিলরবৃন্দ, জেলার সকল শ্রেণীর স্বখ্যাত ও প্রখ্যাত ক্রীড়া সংগঠক, ক্রীড়াবিদ, পৃষ্ঠপোষক এবং শুভানুধায়ী সহ বিভিন্ন ইভেন্টের খেলোয়াড়বৃন্দ।