ক্রীড়া প্রতিবেদক: চট্টগ্রামস্থ বৃহত্তর ময়মনসিংহ সিএন্ডএফ কর্মকর্তা-কর্মচারী সমবায় সমিতি লি. এর আয়োজনে চট্টগ্রামে শুভ উদ্বোধন হলো ফুটবল টুর্নামেন্ট ২০২৩/সিজন-২। শুক্রবার (২৪ নভেম্বর)বিকালে নগরীর হালিশহরস্থ শারিরীক শিক্ষা কলেজ মাঠে এই টুর্নামেন্টের শুভ উদ্বোধনের সুচনা করা হয়।
অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন খন্দকার লতিফুর রহমান (আজিম),উপদেষ্টা, চট্টগ্রামস্থ বৃহত্তর ময়মনসিংহ সিএন্ডএফ কর্মকর্তা-কর্মচারী সমবায় সমিতি লি.।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, প্রকৌশলী মো. শামীম, মহাসচিব, বৃহত্তর ময়মনসিংহ সমিতি, চট্টগ্রাম।
প্রধান অতিথি প্রকৌশলী মো. শামীম বলেন, তরুণ প্রজন্মের শারীরিক, মানসিক বিকাশ ও যুব সমাজকে মাদকাসক্তের হাত থেকে বাঁচাতে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। সুস্থ দেহ, সতেজ মন ধরে রাখতে খেলাধুলা ও শারীরিক পরিশ্রমের কোন বিকল্প নেই। শরীর মনের সমন্বয়, ব্যক্তিগত জীবনের উন্নতির স্বার্থে আমাদের খেলাধুলা ও শারীরিক পরিশ্রমের দিকে নজর দিতে হবে।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মো. মিজানুর রহমান, যুগ্ম-কমিশনার, কাস্টমস বন্ড কমিশনারেট, চট্টগ্রাম। মো. গিয়াস উদ্দিন, সহকারী পরিচালক, এনএসআই, চট্টগ্রাম। মো. মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক, সানমার ওশান সিটি ওনার্স এসোসিয়েশন, চট্টগ্রাম। মো. সাইদুর রহমান বিজু, উপদেষ্টা, চট্টগ্রামস্থ ময়মনসিংহ সিএন্ডএফ কর্মকর্তা-কর্মচারী সমবায় সমিতি লি. চট্টগ্রাম।
উক্ত ফুটবল টুর্নামেন্টে যমুনা একাদশ, ব্রক্ষপুত্র একাদশ, ধলেশ্বরী একাদশ, গজনি একাদশ, ঈশাখাঁ একাদশ, কংশ একাদশ অংশ গ্রহণ করেন।




