প্রেস বিজ্ঞপ্তি: ২০২৩-২০২৪ করবর্ষের আয়কর রিটার্ন দাখিলে করদিবসের সময়সীমা ৩০ নভেম্বর ২০২৩ ইং এর পরিবর্তে ৩১ জানুয়ারি ২০২৪ ইং পর্যন্ত বৃদ্ধি করার জন্য দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি ওমর হাজ্জাজ আজ বুধবার (২২ নভেম্বর) এক পত্রের মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান আবু হেনা মোঃ রহমাতুল মুনিম’র প্রতি আহবান জানিয়েছেন।

পত্রে তিনি বলেন-দেশের ব্যবসায়ীরা আয়কর প্রদান করে সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধিতে অবদান রেখে চলেছে।

কর ব্যবস্থাকে টেকসই, আধুনিক ও জনবান্ধব করতে অতি সম্প্রতি আয়কর আইন- ২০২৩ প্রণয়ন করা হয়েছে। আয়কর পরিপত্র ২০২৩-২৪ ও আয়কর নির্দেশিকা বিলম্বে প্রাপ্ত হওয়া, প্রণীত আয়কর আইন-২০২৩ সম্পর্কে করদাতাগণের মধ্যে পরিপূর্ণ ধারণা না থাকা এবং বৈশ্বিক যুদ্ধাবস্থার কারণে বিশ্বব্যাপী অর্থনীতির বিরূপ অবস্থা, মূল্যস্ফীতি ও ডলার সংকটের কারণে আমদানি হ্রাস পাওয়াসহ নানা প্রতিকূল পরিস্থিতির কারণে বিপুল সংখ্যক নতুন এবং পুরাতন করদাতাদের পক্ষে স্বল্পতম সময়ের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করা প্রায় অসম্ভব।

তাই অধিক পরিমাণ রাজস্ব আদায়ের পাশাপাশি দেশে করবান্ধব পরিবেশ অক্ষুন্ন রাখার স্বার্থে বর্ণিত বিষয়সমূহ বিবেচনাপূর্বক বিনা জরিমানা ও কর রেয়াত প্রাপ্তি, কর অব্যাহতি প্রাপ্ত আয় ও সুবিধা বহাল রেখে ব্যক্তি শ্রেণি ও অন্যান্য স্বাভাবিক করদাতাগণকে কর প্রদানে উৎসাহিত করার লক্ষ্যে আয়কর রিটার্ন দাখিলের বিদ্যমান করদিবস ৩০ নভেম্বর ২০২৩ ইং এর পরিবর্তে ৩১ জানুয়ারি ২০২৪ ইং পর্যন্ত নির্ধারণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের প্রতি অনুরোধ জানান চিটাগাং চেম্বার সভাপতি ওমর হাজ্জাজ।