প্রেস বিজ্ঞপ্তি: বছর ঘুরে আবার এলো অগ্রহায়ন। এলো বাঙালির উৎসব বাংলার উৎসব নবান্ন। বাংলার চিরায়ত কৃষিজ সংস্কৃতিকে নাগরিক জীবনের সাথে মেলবন্ধন ঘটিয়ে উদ্যাপনের লক্ষে ছোটদের সাংস্কৃতিক জগত শিশুমেলা আগামী শুক্রবার (১৭ নভেম্বর) বিকেল সাড়ে ৩টা থেকে এনায়েত বাজার মহিলা কলেজ প্রাঙ্গণে অষ্টম বারের মত আয়োজন করা হবে নবান্ন উৎসব।
এই আয়োজন হবে আবহমান বাংলার গ্রামীন ও কৃষিজ সংস্কৃতিকে লালন করে এমন উৎসব। বাংলা ও বাঙালি কৃষ্টি ও ঐতিহ্য রক্ষায় এ নবান্ন উৎসব।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন একুশে পদকপ্রাপ্ত গণমাধ্যম ব্যক্তিত্ব এবং চট্টগ্রামের ঐতিহ্যবাহী পত্রিকা দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক।
উৎসবে থাকবে যন্ত্র সংগীত, সংগীত, নৃত্য, আবৃত্তি ও বিশিষ্ট শিল্পী সনজিত আচার্য্য, শিমুল শীল, গীতা আচার্য্য, ইকবাল পিন্টু, নুসরাত জাহান রিনি, শুক্লা পাল কনিকা, প্রীতম ভট্টাচার্য, কান্তা দে, সোমা রায়, প্রিয়া ভৌমিক, প্রান্ত তালুকদার, সুব্রত ধর, প্রণয় ধর, জয় দত্ত সহ শিল্পীদের পরিবেশনা।
উৎসব সফল করতে সর্বস্তরের সকলকে উৎসব উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক ডা. এ.কিউ.এম সিরাজুল ইসলাম ও আয়োজক সংগঠন শিশুমেলার পরিচালক রুবেল দাশ প্রিন্স বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন।




