প্রেস বিজ্ঞপ্তি: গাউসিয়া কমিটি বাংলাদেশ চান্দগাও থানাধীন ৪নং ওয়ার্ডের উদ্যোগে মাহে রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা আজ শুক্রবার (২২ সেপ্টেম্বর)ওয়ার্ড সভাপতি আলহাজ্ব মাওলানা জালাল উদ্দীন মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন মহানগর গাউসিয়া কমিটির সভাপতি আলহাজ্ব তসকির আহমদ।

প্রধান বক্তা ছিলেন মহানগর গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আবদুল্লাহ।

সমাবেশে বক্তারা বলেন, বাংলার জমিনে জশনে জুলুস প্রতিষ্টা করেন আওলাদে রাসুল আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়্যব শাহ (রাঃ)। আজ গোটা দেশের মুসলিম জনতা জশনে জুলুস পালন করছে।

বক্তার আরো বলেন, আল্লাহর তরফ হতে মুমিনের জন্যে বড় নিয়ামত হলো রাসুলে কারীম (দ,)। যার মাধ্যমে মুসলমান ইমান-ইসলাম, কুরআন-সুন্নাহ, নামজ রোজা হজ্ব জাকাত সবই পেয়েছে। তিনি শুধুই নিদ্দিষ্ট জাতির জন্যে রহমত নয়,সকল জাতি ও সৃষ্টির সকলের রহমত হিসাবে আল্লাহ তায়ালা কুরআনে বর্ণনা করেছেন।

সিএন্ডবি মোড় হতে সমাবেশ শেষে এলাকার প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে বহদ্দারহাট এসে র‍্যালি শেষ হয়।

থানা ও ওয়ার্ড নেতৃবৃন্দের মাঝে আলোচনা করেন, মুহাম্মদ মহিউদ্দিন, সেলিম উদ্দীন, আবদুর রহমান, হারুনুর রশীদ, মুহাম্মদ ইবরাহিম, জাহাঙ্গী আলম, মুহাম্মদ এসকান্দর, মুহাম্মদ ফারুক, আল আমিন, নুরুল ইসলাম সাগর, আলহাজ্ব আবুল মনসুর সিকদার, জাকের হোসেন প্রমুখ।