প্রেস বিজ্ঞপ্তি: আচার্য্য সমাজ চট্টগ্রাম বিভাগের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে লালদিঘি পাড় কে. সি. দে রোড সংগঠনের অস্থায়ী কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটায় আলোচনা সভা ও কেক কাটার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শ্রী দিপংকর আচার্য্য।

সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এডভোকেট রিগ্যান আচার্য্য।

বক্তারা বলেন, অতীতের ন্যায় অসহায় নিপীড়িত আচার্য্য সম্প্রদায়ভুক্ত জনগোষ্ঠীর কল্যাণে এই সংগঠন নিরলসভাবে কাজ করে যাবে। সেজন্য তৃণমূল পর্যায় পর্যন্ত এই সংগঠনের ব্যাপ্তি বিস্তার ও সংগঠনকে সুসংগঠিত এবং শক্তিশালীভাবে গড়ে তোলার জন্য আচার্য্য সম্প্রদায়ভূক্ত সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

নেতৃবৃন্দরা আরো বলেন, ‘সংস্কার, সমৃদ্ধি ও ভাতৃত্বের বন্ধনে- সমাজকে নিয়ে যাবো অমৃতের সন্ধানে’- এই শ্লোগানকে সামনে নিয়ে আচার্য্য সমাজ চট্টগ্রাম বিভাগের সাথে সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারাবদ্ধ হতে হবে।

বক্তব্য রাখেন সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে সাবেক সিনিয়র সহ-সভাপতি কাঞ্চন আচার্য্য, সাবেক সহ-সভাপতি দেবাশীষ আচার্য্য, সনজয় আচার্য্য, সাবেক যুগ্ম সম্পাদক এডভোকেট অভি আচার্য্য, সাবেক সহ-সাধারণ সম্পাদক মাস্টার বিপ্লব আচার্য্য, চন্দ্রনাথ আচার্য্য, সাবেক অর্থ সম্পাদক মিন্টু আচার্য্য, সাবেক দপ্তর সম্পাদক বিশ্বজিৎ আচার্য্য, সাবেক সাংস্কৃতিক সম্পাদক রাজু আচার্য্য, সাবেক ক্রীড়া সম্পাদক এডভোকেট ছোটন আচার্য্য, সাবেক সহ প্রকাশনা সম্পাদক মিন্টু আচার্য্য প্রমুখ।