স্পোর্টস ডেস্ক: আজ ফের মুখমুখী হতে যাচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা। গ্রুপ পর্বের মতো এবারো টসে জিতেছে বাংলাদেশ। টসে জিতেছে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান।
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শনিবার (৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে শুরু হবে এ খেলা।
বাংলাদেশের একাদশে আজ এক পরিবর্তন রয়েছে। মিডল অর্ডার ব্যাটার আফিফ হোসেনের জায়গায় দলে সুযোগ পেয়েছেন স্পিনার নাসুম আহমেদ।
বাংলাদেশ দল
নাঈম শেখ, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, শামীম পাটোয়ারী, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।
শ্রীলঙ্কার দল
পথুম নিসাঙ্কা, দিমুথ করুনারত্নে, কুসল মেন্ডিস (উইকেটরক্ষক), সাদিরা সামারাউইক্রমা, চরিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), দুনিথ ওয়েললাগে, মহেশ থেকশানা, কাসুন রাজিথা, মাথিশা পাথিরানা।




