স্পোর্টস ডেস্ক: ভারত-পাকিস্তান ম্যাচ মানেই অন্য ধরনের উন্মাদনা। ওয়ান ডে ক্রিকেটে ভারত-পাক দ্বৈরথের ইতিহাস ৫৫ বছরের পুরনো। ওয়ান ডে ক্রিকেটে এখনও পর্যন্ত ১৩২ ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। তবে সাম্প্রতিক সময়ে দুই দলকে মুখোমুখি হতে দেখা যায় না টুর্নামেন্টগুলোর বাইরে।
এশিয়া কাপের এবারের আসরে প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। শনিবার শ্রীলঙ্কার ক্যান্ডিতে হওয়া এই ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন রোহিত শর্মা।
ক্যান্ডিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু ভারত তাও আগে ব্যাট করার সিদ্ধান্ত নিল।
Post Views: 290




