স্পোর্টস ডেস্ক: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের ওপেনার তানজিদ হাসান তামিমের জাতীয় দলে অভিষেক হয়েছে। এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে আজ মুখোমুখি বাংলাদেশ–শ্রীলঙ্কা। ক্যান্ডির পাল্লেকেল্লে স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করবে সাকিব আল হাসানের দল। সেই দলে ওপেনিংয়ের দায়িত্ব এখন জুনিয়র তামিমের কাধে।

নতুন কাউকে বাংলাদেশ দলে দেখা যাবে এই আভাস আগেই দিয়ে রেখেছেন বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ।

তিন পেসার ও তিন স্পিনার নিয়ে খেলছে বাংলাদেশ। টাইগারদের আজকের একাদশে জায়গা হয়নি আফিফ হোসেন ও হাসান মাহমুদের। লিটন দাসের বিকল্প হিসেবে উড়ে যাওয়া এনামুল হক বিজয়ও ম্যাচটি দেখবেন ড্রেসিংরুমে বসে।

বাংলাদেশের একাদশ : মোহাম্মদ নাঈম শেখ, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা একাদশ : দাসুন শানাকা, পাথুম নিসাঙ্কা, দিমুথ করুণারত্নে, কুশল মেন্ডিস, চারিথ আসালঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, সাদিরা সামরাবিক্রমা, মহেশ থিকসানা, দুনিথ ওয়েলালাগে, মাথিশা পাথিরানা ও কাসুন রাজিথা।