স্পোর্টস ডেস্ক: ঝড়ের গতিতে বিক্রি হয়ে গেল বিশ্বকাপের ভারত-পাকিস্তানের একটি ম্যাচের টিকিট। অনলাইনে প্রথম দফার টিকিট বিক্রি শুরু হওয়ার পর এক ঘণ্টায় শেষ হয়ে গেল সব টিকিট।

মঙ্গলবার ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়। আইসিসি টিকিটিং সহযোগী সংস্থার ওয়েব সাইটে প্রি-সেল উইন্ডো খোলার সঙ্গে সঙ্গে ক্রিকেটপ্রেমীরা টিকিট কেনার চেষ্টা শুরু করে দেন। এ দিন সন্ধে ৬টায় প্রথম দফার টিকিট বিক্রি শুরু হয়। ঘড়িতে ৭টা বাজার আগেই বিক্রি হয়ে যায় সব টিকিট।

আশার কথা ভারত-পাকিস্তান ম্যাচের সব টিকিট অবশ্য বিক্রি হয়ে যায়নি। আগামী ৩ সেপ্টেম্বর দ্বিতীয় দফার টিকিট বিক্রি হবে। সংশ্লিষ্ট সংস্থার এক কর্তা জানিয়েছেন, আইসিসি অন্যতম সহযোগী একটি সংস্থার ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্ডিয়া কার্ড বা ইন্টারন্যাশনাল কার্ড যাদের রয়েছে, শুধু তারাই প্রথম দিন টিকিট কেনার সুযোগ পেয়েছেন। প্রত্যেক ক্রেতার জন্য দু’টি করে টিকিট বরাদ্দ ছিল। এক ঘণ্টা মধ্যেই এ দিনের সব টিকিট শেষ হয়ে গিয়েছে।

আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এক লাখ ৩২ হাজার দর্শকাসন রয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তা বলেছেন, ক্রিকেটপ্রেমীদের হতাশ হওয়ার কিছু নেই। ৩ সেপ্টেম্বরের জন্য প্রচুর টিকিট রয়েছে।