স্পোর্টস ডেস্ক: চলতি মাসের শেষ দিকে (৩০ আগস্ট) পাকিস্তানে শুরু হবে এশিয়া কাপ। ১৫ বছর পর পাকিস্তানে হচ্ছে এশিয়া কাপ।

ওয়ানডে ফরম্যাটের এই টুর্নামেন্টকে সামনে রেখে শনিবার (১২ আগস্ট) থেকে শুরু হয়েছে টিকিট বিক্রি। সাশ্রয়ী মূল্যে পাওয়া যাচ্ছে এশিয়া কাপের টিকিট।

টুর্নামেন্টের বেশিরভাগ ম্যাচ শ্রীলঙ্কায় হলেও আয়োজক হিসেবে টিকিট বিক্রির দায়িত্বটা পেয়েছে পাকিস্তান।

এবারের আসরে অনলাইন এবং অফলাইন; দু’ভাবেই পাওয়া যাচ্ছে টিকিট। অনলাইনে টিকিট পাওয়া বিক্রি হচ্ছে ‘pcb.bookme.pk’- এই ওয়েবসাইটে।

দর্শকরা নিজেরা গিয়ে টিকিট সংগ্রহ করতে পারবেন মুলতান ক্রিকেট স্টেডিয়াম ও লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম থেকে।

প্রথম ধাপে শুধু ভিআইপি ও প্রিমিয়াম টিকিট পাওয়া যাচ্ছে। ১৪ আগস্ট থেকে শুরু হবে প্রথম শ্রেণির ও সাধারণ টিকিট বিক্রি।

পাকিস্তানে টিকিট বিক্রি শুরু হলেও শ্রীলঙ্কা পর্বের টিকিট বিক্রির দিনক্ষণ এখনও জানায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড।দুই-একদিনের মধ্যে সেটিও ঘোষিত হবে বলে জানিয়েছে আয়োজক দেশেটি।