স্পোর্টস ডেস্ক: সুইজারল্যান্ডকে ৫-১ গোলে হারিয়ে নারী বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে উঠেছে স্পেন।

অকল্যান্ডের ইডেন পার্কে শনিবার (৫ আগস্ট) শেষ ষোলোর ম্যাচটি ৫-১ ব্যবধানে জিতে নিয়েছে স্পেন।

প্রথমার্ধেই ৪ গোল করে ম্যাচে দাপট প্রতিষ্ঠা করে দলটি। দ্বিতীয়ার্ধে করে আরও এক গোল। সুইজারল্যান্ড যে এক গোল পরিশোধ করেছে, সেটাও স্পেনেরই করা! মানে আত্মঘাতী।

একুশ শতকে স্পেনই প্রথম দল যারা নারী বিশ্বকাপের নকআউট পর্বে প্রথমার্ধেই প্রতিপক্ষের জালে ৪ গোল দিল।

গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে জাপানের বিপক্ষেও গোল উৎসব করেছিল দলটি। ৪-০ গোলের জয় তুলে নিয়েছিল সে ম্যাচে।

কোয়ার্টার ফাইনালে স্পেন প্রতিপক্ষ হিসেবে পাবে নেদারল্যান্ডস ও দক্ষিণ আফ্রিকার মধ্যে রবিবারের ম্যাচে জয়ী দলকে।