স্পোর্টস ডেস্ক: অনেক নাটকীয়তার পর চূড়ান্ত হয়েছে এশিয়া কাপের ভেন্যু। পাকিস্তান এবং শ্রীলঙ্কার মাটিতে যৌথভাবে আয়োজন হবে আসন্ন এশিয়া কাপ। তবে এখনো চূড়ান্ত হয়নি টুর্নামেন্টির সূচি। এবারের আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভাতেই চূড়ান্ত হতে পারে এশিয়া কাপের দিনক্ষণ।

দক্ষিণ আফ্রিকার ডারবানে আগামী ৯ থেকে ১৬ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে আইসিসির সভা। এতে উপস্থিত থাকবেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি এবং বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার জেনারেল সেক্রেটারি জয় শাহ।

এছাড়াও সভাতে আরও উপস্থিত থাকবেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) কর্মকর্তারাও। পিসিবির প্রতিনিধি হিসেবে থাকবেন ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান জাকা আশরাফ। সেই সভাতেই পিসিবি এবং এসএলসির সঙ্গে বসে সূচি চূড়ান্ত করার কথা জয় শাহর। এমন সংবাদ প্রকাশ করছে পাকিস্তানের গণমাধ্যম।

এবারের এশিয়া কাপেও দুই গ্রুপে অনুষ্ঠিত হবে গ্রুপ পর্বের খেলা। এরপর দুই গ্রুপের সেরা দুটি দল খেলবে সুপার ফোরে। সেখান থেকে দুটি দল খেলবে ফাইনাল। টুর্নামেন্টে অনুষ্ঠিত হবে মোট ১৩টি ম্যাচ।