স্পোর্টস ডেস্ক: প্রায় ৩৬ ঘন্টার ভ্রমণ শেষে ১১ ঘন্টার জন্য বাংলাদেশে এসেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। আজ সোমবার (৩ জুলাই) ভোর সোয়া ৫টায় বাংলাদেশে পৌঁছে মাত্র ঘন্টা তিনেক মতো বিশ্রাম নিয়েই মার্টিনেজ চলে যান উত্তর বাড্ডার ফান্ডেডনেক্সট নামের আইটি কোম্পানির অফিসে।

ফান্ডেড নেক্সট কোম্পানিই মার্টিনেজকে বাংলাদেশে আনার মূল আয়োজক। সেখানে যাওয়ার পরই মার্টিনেজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের। এসময় পলকের সঙ্গে ছিলেন তার স্ত্রী ও দুই ছেলে।

এর আগে আয়োজক ফান্ডেডনেক্সটের অফিসে আসার পর তাকে বরণ করে নেন বাংলাদেশ ক্রিকেট দলে সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা।মার্টিনেজের সঙ্গে সেখানে প্রায় আধা ঘন্টার মতো সময় কাটিয়েছেন মাশরাফি।

অবশ্য মাশরাফি বা প্রতিমন্ত্রীর সঙ্গে মার্টিনেজের কি বিষয়ে আলাপ হয়েছে সেসব কিছুই জানা যায়নি। ফান্ডেডনেক্সটের পর নেক্সটভেঞ্চারে যাওয়ার কথা ছিলো ১১টার দিকে। তবে তার চেয়ে প্রায় দেড় ঘন্টা আগেই সেখানে পৌঁছান তিনি। নেক্সট ভেঞ্চারে কাটানো সময়ের কিছু ছবি ও সাক্ষাৎকার গণমাধ্যমে পাঠানোর কথা রয়েছে আয়োজকদের।

নেক্সটভেঞ্চারের অফিস পরিদর্শন শেষে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন মার্টিনেজ। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য কোভিড টেস্টের প্রয়োজন রয়েছে। সেজন্যই সময়সূচিতে কিছুটা পরিবর্তন করা হয়েছে বলে জানা যায়।