স্পোর্টস ডেস্ক: ইনডোরের এক নম্বর নেটে মিনিট দশেক ব্যাটিংয়ের পর ধীরে ধীরে বোলিং প্রান্তে ফিরে আসেন তামিম ইকবাল। সেখানে দাঁড়ানো সহকারী কোচ নিক পোথাসের সঙ্গে কথা বলতে গিয়ে এক পর্যায়ে কোমরে হাত দিয়ে বসে পড়েন তিনি। ব্যাটিং করলেও তার মধ্যে দেখা গেছে অস্বস্তি।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরে রোববার (১১ জুন) অনুশীলন শুরু হয় সকাল ১০টা থেকে। স্বস্তির বিষয় হলো দুই দিন মিসের পর অনুশীলনে ফেরেন ব্যাকপেইনের পুরোনো ব্যথায় ভোগা বাহাতি এই ওপেনার।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন তামিমকে পর্যবেক্ষণ করা হচ্ছে।

‘অনুশীলন না করলে ব্যাথা কোন পর্যায়ে বোঝা যাবে না। তাকে পর্যবেক্ষণ করা হচ্ছে। তাকে ফিজিও-কোচরা দেখছেন’ -মুঠোফোনে গণমাধ্যমকে এভাবেই বলেন দেবাশীষ।

অনুশীলনের ওয়ার্ম-আপের পর তামিম ইনডোরে এসে থ্রোয়ারদের বিপক্ষে ব্যাটিং করেন। অল্প কিছুক্ষণ ব্যাটিংয়ের পর বিশ্রাম নিয়ে আবার নেট বোলারদের বিপক্ষে ব্যাটিং করেন মিনিট পাঁচেক। এই প্রতিবেদন লেখার সময় তামিম তিন নম্বর নেটে মিরাজের বিপক্ষে ব্যাটিং করছিলেন।

হালকা মেজাজে ব্যাটিং অনুশীলন সারছেন তামিম। মাঝে মাঝেই তাকে কোমরে হাত দিতে দেখা যাচ্ছে। ব্যাকফুটে গিয়ে কোনো শট খেলতে গেলেই অস্বস্তি দেখা যাচ্ছে তামিমের মধ্যে।

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে নেতৃত্ব দেবেন লিটন দাস। জ্বরের কারণে এর আগে তিনি অনুশীলন করতে পারেননি। আজ তিনিও অনুশীলনে ফেরেন। ১৪ জুন মিরপুরে মুখোমুখি হবে বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট।