বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম : লোহাগাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) আজ বৃহস্পতিবার (০৮ জুন) বিকেলে উদ্বোধন করা হয়। উপজেলা সদরের লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে এ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ উল্যাহ।

উদ্বোধনী খেলায় মুখোমুখি লোহাগাড়া ইউনিয়ন দল ও পদুয়া ইউনিয়ন দল। খেলায় ট্রাইবেকারে লোহাগাড়া ইউনিয়ন দল ১ গোলে পদুয়া ইউনিয়ন দলকে হারিয়ে শুভ সূচনা করে। মাঠে খেলা পরিচালনায় ছিলেন, অং মে। খেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক এস.কে সমশুল আলম।

খেলার নির্ধারিত সময়ের দ্বিতীয়ার্ধে উভয় দল ১টি করে গোল করেন। ফলে অমিমাংসিতভাবে খেলা শেষ হয়। নির্ধারিত সময়ের পর
ট্রাইবেকারে উভয়পক্ষ গোল করতে গিয়ে মাত্র ১টি গোলে জিতে যায় লোহাগাড়া ইউনিয়ন দল।

খেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, লোহাগাড়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এম.ইব্রাহীম কবির, জেলা পরিষদের সদস্য এরফানুল করিম চৌধুরী, লোহাগাড়া থানা পুলিশ প্রশাসনের অফিসার ইনচার্জ আতিকুর রহমান, লোহাগাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুচ্ছাফা চৌধুরী, আমিরাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস.এম ইউনুচ, শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আবু বকর, বীর মুক্তিযোদ্ধা রফিক দিদার প্রমুখ।

খেলায় লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলামসহ অন্যান্য সাংবাদিক কর্মীরা উপস্থিত ছিলেন।