সুমন সরকার গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে পহেলা জুন সকাল নয় ঘটিকায় শিবপুর সুখান দিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট২০২৩ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
এই ফাইনাল খেলায় আটটি দল অংশ গ্রহন করে। বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট–২০২৩ এর ফাইনাল খেলার সভাপতিত্ব করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মীর শামছুল আলম ও খেলাটি পরিচালনা করেন শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শহিদুল হক সরকার।

এ সময় প্রধান অতিথি হিসেবে মুল্যবান বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা প্রাথমিক শিক্ষা সমিতির সভাপতি জনাব মোঃ আব্দুল লতিফ প্রধান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নূরে আলম সিদ্দিকী, সরদার হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান আলী, সরদার হাট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শামছুজ্জোহা সরকার, সরদার হাট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হামিদুর রহমান, মালঞ্চা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক আবু সাইদ ইবনে পাঠান সহ ইউনিয়নের বিভিন্ন স্কুলের শিক্ষক, অভিভাবক ও ছাত্র- ছাত্রীগন।




