ক্রীড়া প্রতিবেদক: চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (সিজেকেএস) আয়োজিত সাঁতার লীগে অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র-চট্টগ্রামের মত বিনিময় সভা গতকাল বুধবার (২৪ মে)রাত ৮টায় আইস ফ্যাক্টরী রোডস্হ কার্যালয়ে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র চট্টগ্রামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় সর্বসম্মতিক্রমে আর.পি.এস লজিস্টিক ইন্টারন্যাশনালের সত্ত্বাধিকারী রুমেল বডুয়া রাহুলকে চেয়ারম্যান, মেসার্স কিষান ট্রেডার্সের সত্ত্বাধিকারী মো: নুরুল আনোয়ার রিমনকে সিনিয়র ভাইস চেয়ারম্যান, আর.এন ইন্টারন্যাশনালের পরিচালক মোঃ নোবেল হককে সম্পাদক করে ২৪ সদস্য বিশিষ্ট বাংলাদেশ মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র চট্টগ্রাম সাঁতার কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য হলেন- ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম, মো. রায়হান উদ্দিন, তমাল বডুয়া, মো. জুয়েল,মো. আসিফুল হাসান আরমান,পরিচালক শহীদুল ইসলাম রিয়াদ,মো. সাদ্দাম হোসেন, আলামিন হোসাইন,শাখাওয়াত হোসেন জিহান,মো. মারুফ হোসাইন,মো. তানভির ছিদ্দীকী,মো. ইরফান তাজওয়ার,ইব্রাহিম জুয়েল,রাফি ভূইয়া, শামসুদ্দোহা,অর্কিড দত্ত, অর্ণব দাশ,মেহেদী হাসান প্রেম,শাহেদ আলী,শিপু বডুয়া, রেজাউল হক।



