আশীষ চন্দ্র নন্দী
মা-মাটি বাংলা,তারে খাচ্ছে আমলা,
বুক ছিড়ে লুঠেপুটে,
খেয়ে নিচ্ছে সামলা।
জঙ্গি হামলা
রাক্ষসদের মামলা,
রাজনীতিক নেতাদের লুঠপাট সামলা।
হায় ! হায় !
চারিদিকে খুন গুম হামলা,
দেশটাকে গিলে খাচ্ছে,
হাইব্রিড “কামলা” ।
চারিদিকে উন্নয়ন, মাঠে শুধু “মঞ্চায়ন”
লুঠপাটের উন্নয়ন,
তা দেখে না জনগণ !
শান্তিতে নিরাপদে
বাচঁতে চায় জনগণ,
বাকপটু নেতাদের উন্নয়নের বিশ্লেষণ।
এটা চাইনা জনগণ,
রাজপথে অনশন অনশন।
Post Views: 350



