মাজহারুল ইসলাম

এইটুকু চেয়েছিলাম আমি
এর চেয়ে ঢের কিছু নয়
এক আকাশ তারা সবটুকু আলো
তার থেকে আরও কিছু কম
ভাঙা জোছনায় আধখানা চাঁদ ।
মেঠো পথে হাতে রেখে হাত
বেলীর মালা নয়
খোপায় গুঁজে দেবে ধুতুরার ফুল
এর চেয়ে ঢের কিছু নয় ।
তৃষ্ণার চোখে সারাদিন কেনো ?
এ বেলা চেয়ে থাকো শুধু ।
ভাটির মানুষ আমি
উজান গাঙে যাও যদি মাঝি !
ফিরে এসো ত্বরা করে
বান ডাকে যদি ভরা গাঙে তুমি !
একেলা ভাসে তোমার ভাঙা তরী
হাতাশ হয়ো না মাঝি ।
তোমারই পথ চাহি বসে আমি থাকি
গঞ্জের হাটে যদি হাতে জোটে
দু’গাছি লাল চুড়ি কিনো মোর লাগি ।
ভরা কটালে – নদীর বাঁকে ভাসে কার লাশ ?
জলের তালে নাচে, ডুবে আর ভাসে !
মাঝি তুমি ফিরিলে না, বলো কেন আজ ?

(সর্ব স্বত্ব সংরক্ষিত) রামপুরা, ঢাকা ।
০৫/০৪/২০২৩

মাজহারুল ইসলাম

এইটুকু চেয়েছিলাম আমি
এর চেয়ে ঢের কিছু নয়
এক আকাশ তারা সবটুকু আলো
তার থেকে আরও কিছু কম
ভাঙা জোছনায় আধখানা চাঁদ ।
মেঠো পথে হাতে রেখে হাত
বেলীর মালা নয়
খোপায় গুঁজে দেবে ধুতুরার ফুল
এর চেয়ে ঢের কিছু নয় ।
তৃষ্ণার চোখে সারাদিন কেনো ?
এ বেলা চেয়ে থাকো শুধু ।
ভাটির মানুষ আমি
উজান গাঙে যাও যদি মাঝি !
ফিরে এসো ত্বরা করে
বান ডাকে যদি ভরা গাঙে তুমি !
একেলা ভাসে তোমার ভাঙা তরী
হাতাশ হয়ো না মাঝি ।
তোমারই পথ চাহি বসে আমি থাকি
গঞ্জের হাটে যদি হাতে জোটে
দু’গাছি লাল চুড়ি কিনো মোর লাগি ।
ভরা কটালে – নদীর বাঁকে ভাসে কার লাশ ?
জলের তালে নাচে, ডুবে আর ভাসে !
মাঝি তুমি ফিরিলে না, বলো কেন আজ ?

(সর্ব স্বত্ব সংরক্ষিত) রামপুরা, ঢাকা ।
০৫/০৪/২০২৩