আনোয়ারা প্রতিনিধি: বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠা (বিকেএসপি)তে প্রমিলা ফুটবলে চান্স পেয়েছে দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান আনোয়ারা নিলুফার কায়সার স্মৃতি মহিলা ফুটবল একাডেমির কৃতি ছাত্রী সুমাইয়া (প্রকাশ মিলি)। তার বাড়ি আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের ৬ নং ওয়ার্ড এলাকায়।
বিকেএসপিতে সুযোগ পাওয়ায় সুমাইয়াকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন একাডেমির প্রধান উপদেষ্টা ওয়াসিকা আয়শা খান এমপি,একাডেমির চেয়ারম্যান আজিজুল হক আজিজ, একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ এরশাদ এবং কোচ মোঃ আলী।
নিলুফার কায়সার স্মৃতি মহিলা ফুটবল একাডেমির চেয়ারম্যান আজিজুল হক আজিজ ও প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ এরশাদ বলেন,বিকেএসপির ২০২৩ সালের প্রমিলা ফুটবল প্রশিক্ষণার্থী বাছাই কার্যক্রমের চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ হয়েছে আমাদের একাডেমির সুমাইয়া। তার এ অর্জনের জন্য আমরা আনন্দিত। ২০১৭ সালে বাংলাদেশ আওয়ামীলীগের অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াসিকা আয়শা খান এমপির সহযোগিতায় অত্র একাডেমি প্রতিষ্ঠা করা হয়। সুমাইয়া একাডেমিতে ভর্তি হয়ে নিজেকে তৈরী করেন, এরপর তিনি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব অনূর্ধ্ব ১৭ গোল্ডকাপে, ২০১৯ সালে আনোয়ারা মহিলা ফুটবল টিমের হয়ে অংশগ্রহণ করে দলকে চ্যাম্পিয়ান করে নিজে টুর্নামেন্টর সেরা খেলোয়াড় হন।
এছাড়া বিভিন্ন বয়স ভিত্তিক টুর্নামেন্টে অংশ গ্রহন করে সাফল্য অর্জন করেন। তারই ধারাবাহিকতায় এখন বিকেএসপিতে প্রমিলা ফুটবলে চান্স পেয়েছে।একাডেমি প্রতিষ্ঠার ৭ বছরের মধ্যে,শিফা দাশ, আলীফা আক্তার আর এই বছর সুমাইয়া বিকেএসপিতে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে ।




