স্পাের্টস ডেস্ক: ক্রিজে এসে চার মেরে শুরু করেছিলেন সাকিব আল হাসান। সঙ্গী মুশফিকুর রহিমও রান তোলার চেষ্টা করছেন। দুজনের জুটির ফিফটি হয় মাত্র ৫৪ বলে। তবে মুশফিকের তুলোনায় সাকিবকে আগ্রাসী দেখা যাচ্ছে। ফিফটির জুটিতে দুজনে হাঁকিয়েছেন ৮টি বাউন্ডারি, তাতে সাকিবের একারই ৫টি।

প্রথম বলে অ্যাডেয়ারকে এক্সট্রা কাভারে দারুণ চারের দিনের শুরু করেছিলেন মুমিনুল হক। শুরুতে সম্ভাবনা দেখানো মুমিনুল কাটা পড়লেন তৃতীয় ওভারে। সেই অ্যাডেয়ারের লেগ স্ট্যাম্পে করা বল খেলতে গিয়ে মিস করেন, ভেঙে দেয় উইকেট। ১২ রানে দিন শুরু করে মুমিনুল আর যোগ করতে পারলেন মাত্র ৫ রান। ৩৪ বলে তিনি ১৭ রান করেন। ক্রিজে মুশফিকুর রহিমের সঙ্গী সাকিব আল হাসান। এসেই বাংলাদেশ অধিনায়ক চার হাঁকান।

গ্রাহাম হুমকে ফ্লিক করতে যেয়ে টাইমিং গড়বড় করেন মুমিনুল হক। বল লাগে পায়ে। জোরালো আবেদনে আম্পায়ার সাড়া দেনননি। রিভিউ নিলে দেখা যায় প্যাডে লাগার আগে বল ব্যাট স্পর্শ করে যায়। রিভিউ হারায় আয়ারল্যান্ড।

আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিন প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমেছে বাংলাদেশ। ১৮০ রানে পিছিয়ে থেকে দিন শুরু করে স্বাগতিক শিবির। প্রথম বলেই অ্যাডেয়ারকে এক্সট্রা কাভারে চার মেরে দিন শুরু করেছিলেন মুমিনুল হক। সঙ্গে ছিলেন নতুন ব্যাটসম্যান মুশফিকুর রহিম।

প্রথম দিন শেষে ফাইফার নেওয়া তাইজুল ইসলাম জানিয়েছেন বাংলাদেশের এখন একটি বড় জুটি প্রয়োজন। দিনের শেষ বলে তামিম ইকবালের আউটে কিছুটা ব্যাকফুটে আছেন বলেও মনে হয় তার।

‘না এটা আসলে এমন সময় উইকেটটা (তামিমের আউট) পড়ছে যে, আমরা একটু ব্যাকফুটে। ব্যাকফুটে বলব না ঠিক, হইতে পারে। বাট এখান থেকে ক্যাম ব্যাক করাটা ইম্পর্ট্যান্ট আরকি। আপনি যদি ওদেরকে একটা বড় স্কোর দিতে চান, এখন একটা বড় পার্টনারশিপ লাগবে।’

আরেকটি বল বাকি ছিল! কিন্তু পারলেন না তামিম ইকবাল। ম্যাকব্রিনের ঘূর্ণিতে পরাস্ত হলেন তিনি। অফে পিচ করা বল হালকা বাউন্স করেছিল। তামিম ডিফেন্ড করতে চেয়েছিলেন কিন্তু হলো না। বল ব্যাটে লেগে যায় দ্বিতীয় স্লিপে। ৩৬ বলে ২১ রানে ফেরেন তামিম। প্রথম দিন (মঙ্গলবার) শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৩৪ রান। মুমিনুল অপরাজিত আছেন ১২ রানে। এর আগে প্রথম ওভারে নিজের প্রথম বলেই ফেরেন নাজমুল হোসেন শান্ত। প্রথম ইনিংসে আয়ারল্যান্ড ২১৪ রানে অলআউট হয়। বাংলাদেশ ১৮০ রানে পিছিয়ে আছে। আইরিশদের হয়ে ১টি করে উইকেট নেন অ্যাডেয়ার-ম্যাকব্রিন।