নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম জেলা পুলিশের ‘বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা গতকাল সোমবার (২০ মার্চ) ২০২৩’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান, সাংস্কৃতিক সন্ধ্যা ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী এবং ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ মোঃ আনোয়ার হোসেন বিপিএম (বার), পিপিএম (বার)। সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস.এম. শফিউল্লাহ্ বিপিএম।

May be an image of 7 people, people standing and text that says "বিপিএম (বার) পিপিএম জেনারেল অব পুলিশ, বাংলাদেশ যবা মুসাররাত জাঁহা চৌধুরী বাংলাদেশ পুলিশ নারী কল (পুনাক) তারিখ: ২০ মার্চ হালিশহর, চট্টগ্রাম জলা পুলি শ্র"

বিকাল সাড়ে ৪ টায় মোটরকেড শোভাযাত্রা বেষ্টিত হয়ে চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে প্রবেশ করেন আইজি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। প্রধান অতিথিকে ফুলেল অভ্যর্থনা জানিয়ে ক্রীড়া ব্যাজ পরিয়ে দেন পুলিশ সুপার এস.এম. শফিউল্লাহ্। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) সুদীপ্ত সরকার পিপিএম-এর নেতৃত্বে জেলা পুলিশের একটি চৌকস দল আইজিপিকে `গার্ড অব অনার’ প্রদান করেন। অতঃপর ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন আইজিপি।

প্রধান অতিথির বক্তৃতায় আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা বিধানে পুলিশ নিরলস কাজ করে যাচ্ছে। জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ‘জিরো টলারেন্স নীতি’ বাস্তবায়নের মধ্য দিয়ে সকলের সহযোগিতায় আমরা দেশে জঙ্গিবাদ দমনে সক্ষম হয়েছি।

পুলিশ সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা ভালো কাজ করেছি, এজন্য আত্মতুষ্ঠীতে ভুগলে হবে না; আগামীতে আরো ভালো কাজ করতে হবে। বঙ্গবন্ধুর ‘জনগণের পুলিশ’ হওয়ার জন্য প্রতিনিয়ত আমাদের সেবার মান বাড়াতে হবে। অসহায় মানুষ সেবা পেতে থানায় আসে। থানায় আসা মানুষ যেন তাদের প্রত্যাশা অনুযায়ী সেবা পায় সেজন্য সকল পুলিশ সদস্যকে সচেষ্টা থাকতে হবে।

May be an image of 3 people and people standing

পুলিশ প্রধান বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। তিনি পুলিশি সহায়তা পেতে ৯৯৯ এ কল করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

পুরস্কার বিতরণ শেষে অতিথিবৃন্দকে সাথে নিয়ে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩-এর কেক কাটেন তিনি।

সন্ধ্যা সাড়ে ৭ টায় সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন শুরু হয়। বরেণ্য শিল্পীদের মনোমুগ্ধকর সব গান, নৃত্য ও কৌতুকের পরিবেশনায় মোহিত হন উপস্থিত সবাই। অতঃপর অতিথিবৃন্দকে সাথে নিয়ে নৈশভোজে অংশগ্রহণ করেন আইজিপি।

চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এস. এম. শফিউল্লাহ্ বিপিএম এর সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

May be an image of one or more people and outdoors

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য সামশুল হক চৌধুরী, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মোঃ রেজাউল করিম চৌধুরী, চট্টগ্রাম-৬ আসনের সংসদ সদস্য এ. বি. এম ফজলে করিম চৌধুরী, চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য মোঃ নজরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী, চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার), বিশিষ্ট সমাজ বিজ্ঞানী ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. অনুপম সেন প্রমুখ।

অনুষ্ঠানে বীরমুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, চট্টগ্রাম রেঞ্জের বিভিন্ন জেলার পুলিশ সুপার, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন পদবির পুলিশ সদস্য ও পুলিশ পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।